somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছরটা শুরু হোক নতুনের মত করেই..

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরেন..
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি শুয়োর কিংবা কুকুরের সাথে তুলনা করলাম। তাকে নিয়ে অনলাইনে, এখানে-ওখানে নিন্দা রটালাম। গালিগালাজ করতেও ছাড়লাম না। তারপর কি হবে, বলেন তো?
.
চব্বিশ ঘন্টাও লাগবেনা। ধরে নিয়ে যাওয়া হবে আমাকে। রিমান্ডে নেয়ার নামে হাড়গোড় ভেঙ্গে দেয়া হবে আমার। যত রকমের কষ্ট আছে, সবই দেয়া হবে আমাকে।
.
জীবনের ৯৫% শুষে নেবে আমার। বাকি ৫ রেখে যদি ছেড়েও দেয়, তাও থাকবেনা.. বাংলার দামাল সোনার ছেলেদের দয়ায়।
তাদের নেত্রীর অপমানের প্রতিশোধ হিসেবে জবাই করবে আমাকে, নয়তো পেটে ছুড়ি ঢুকিয়ে ভুড়ি ফুঁটা করবে আমার। শুধুমাত্র কিছু গালিবাজি, কিংবা অপমানের বিনিময়ে জীবন ঝরবে আমার।
অস্বাভাবিক কিছুই না। খুব স্বাভাবিক..
.
সোনার ছেলেদের বিরুদ্ধে যদি আমার পরিবার পুলিশের কাছে ছোটে, তখন কি হবে... জানেন?
.
কোন অভিযোগ নেবেনা কোন পুলিশই। আর নিলেও, তা তুলে নেবার জন্য আমার পরিবারকে হুমকি দেবে সোনার ছেলেরাই।
অতঃপর পরিবার বাঁচাতে পিছু হটবেই আমার মা-বাবা। পরাজয়কে দুর্ভাগ্য ভেবে নতুন করে বাঁচতে চাইবে।
এটাও স্বাভাবিক। অস্বাভাবিক কিছুই না। :)

#

যাক ওসব....
আমার মত একজন আমজনতা মরলে সন্মানীয় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া, কারোরি কিছু যাবে আসবেনা। :) এবার কাজের কথায় আসি।
.
ব্লগার হত্যার দায়ে দুজনের ফাঁসির রায় দিলো কোর্ট। কয়েকজনকে বিভিন্ন মেয়াদের সাজা। আগেই জানতাম, এ রায়ই শুনবো। শুনবে সারাদেশ। তাই আর অবাক হয়ে সময় খরচ করিনি। :)
বিরোধী দলের হাতের পান থেকে চুন খসলেই যেখানে প্যাদানি দেয়া হয় ধরে এনে! সেখানে মানুষ খুন!! কিছু না করে ছেড়ে দেবে, ভাবা যায়??! :)
.
ধরলাম, ফাসিঁর রায়টা পুরোটাই যথার্থ। কোন বিশ্লেষণে গেলাম না। দোষীকে তার প্রাপ্য শাস্তি দেয়া হয়েছে।
.
কিন্তু আমার কথা......
মুক্তমনা ব্লগাররা যখন আমাদের নবী রাসুলকে নিয়ে ব্যাঙ্গ করে, শুয়োর... কুকুরের সাথে তুলনা করে, আল্লাহ্ তাআলার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে... তখন কি মাননীয় প্রধানমন্ত্রীর কিছুই করার থাকেনা? শুনেছি, তিনি নাকি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কোরআন পাঠেও তেমনই নিয়মিত।
তিনি এত আল্লাহ্ ভক্ত.. তাহলে আল্লাহ পাক এর এরূপ অপমানে তিনি কোন নিয়মে চুপ থাকেন?? জানতে ইচ্ছে করে।
.
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে মজা করে অনলাইনে কিছু লিখলেই ধরে নিয়ে যাওয়া হয়। :) কিন্তু, আল্লাহ্- নবীকে যে যা খুশি বলতে পারে। সে অধিকার সবার আছে। তাদের কোন শাস্তির বিধান রাখা হয়নি মে বি বাংলাদেশের সংবিধানে।
.
# কিছু কথাঃ
.
একটা প্রশ্ন আমার....
মাননীয় প্রধানমন্ত্রী কি নবী-রাসুল, কিংবা আল্লাহর চেয়ে বেশি সন্মানীয়? বেশি ক্ষমতাধর? তিনিই ভাল জানেন সেটা।
.
মুক্তমনা মানেই যে নাস্তিক, সেটা আমরা ভাবতে চাইনি। বাধ্য করা হয়েছে আমাদের । মুক্ত মানে এই না যে কোন ধর্মকে নিয়ে বিরূপ মন্তব্য করতে হবে। সারা বিশ্বের সকল ভিন্ন ধর্মাবলম্বীদের ধারণা... মুসলিম মানেই জঙ্গী । ইসলাম মানেই জঙ্গী তৈরীর আস্তানা । বাংলাদেশেও তার ব্যতিক্রম নেই । সরকার মুক্তমনাদের জন্য বিশেষ আইনী নিরাপত্তার ব্যবস্থা করেছে। মুক্তমনা মানে যদি মুক্তভাবে নিজের মনের কথা প্রকাশ করাকে বোঝায়। আর যে কারোর ই যদি মুক্তমনা হবার অধিকার থাকে, তবে আমরাও মুক্তমনা। সরকার সহ বিরোধী দলের সকল ভুল ত্রুটি নিয়ে আলোচনা করার অধিকার আমাদেরও আছে।
.
কিন্তু আফসোস!! সেটা করার অধিকার আমাদের নেই। করতে গেলেই রিমান্ড।
.
খারাপ লাগে, চোখের সামনে কোরআন পোড়াতে দেখলে । নবী রাসুলকে নিয়ে কাউকে গালিগালাজ করতে দেখলে। -_-
.
মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু বললে যেমন যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ কষ্ট পায়... তেমনি নবী রাসুলকে নিয়ে কিছু বললে ইসলামকে শ্রদ্ধা করে, এমন যে কারোরই বুকটা চিনচিনে ব্যাথায় ভরে উঠবে ।
.
তাই বলি, রাজনীতিতে প্লিজ ধর্মকে জড়াবেন না। সবাই নিজ নিজ ধর্মকে ভালবাসে।
ভাল থাকবেন... :)
সবাইকে হ্যাপি নিউ ইয়ার..
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×