কবে আমায় মুক্তি দিবে ?
কবে সেই আগের আমি,
আবার পাগলের মতো
পাড়ার ছেলের তরুণ বিকেল,
মুড়ির ঠোংগায় সকাল বিকেল
আমুদে আড্ডা আর সিঙ্গারায় সস ।
সেই জীবন থেকে এক লহমায়
এই জীবন ,জীবন আগুনের ।
যে মায়া তোমার চোখের পাতায়,
আমায় মানুষ করে,
তার নিঃস্পৃহতায় দগ্ধ হই।
তোমার সুখে এভারেস্ট জয় করি,
তোমার দুখে হরতাল ডাকি,
ভাঙ্গি মন্দির, পোড়াই ধর্মালয় ।
অমানুষ আমি আবার মানুষ
তোমার স্পর্শে , স্পর্শ আগুনের ।
তোমার যত্ন, তোমার আত্তি
অসুখের প্রতিপত্তি এই বুকে,
ভাইরাসের মতো ছড়ায় ।
শিরা উপশিরায় রোগের মাতম
রন্ধ্রে রন্ধ্রে বিষের যাতনা ।
হাওয়ায় ছড়ানো রাগ ,
অভিমানে অশান্তির বাতাস।
ছড়ায় দাবানলের মতো।
কতো আর পোড়া মাটির
পিরামিড জমবে বুকে ??
ধুকে ধুকে বেড়ে ওঠা জীবন,
আরও ক্ষয় , আরও সয়,
সে জীবন , জীবন অসুখের ,জীবন আগুনের।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



