সেই পুরনো তোমায় আমি খুঁজে ফিরি বার বার ,
খুঁজে ফিরি পুরনো চিঠির পাতায় পাতায়
পুরনো কাপড়ের ভাঁজে ভাঁজে,
তোমার দেয়া পুরনো বইগুলোতেও খুঁজেছি কতবার ।
নির্মলেন্দু গুণ এর কবিতায় খুঁজেছি,
আজো খুঁজে ফিরি নুতন কবির অনুভুতিতে।
কতনা খুঁজি তোমায় ক্লান্তবিহীন ভাবে,
কতটা রাত কেটে যায় ঘুমহীনোতায় ।
সেই যে কবে ছোট্ট কোরে বলেছিলে,'ভালোবাসি তোমায়'
একটি বারই বোলেছিলে,
আজো কম্পিত হয়ে স্তম্ভিত করে দেয় শব্দ দুটি আমায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।