প্রাণের শহর অনেক দূরে !
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেল গড়িয়ে আঁধার নামে ,
সন্ধ্যা প্রদীপ জ্বলে ।
দূর আকাশে উড়ছে পাখী ,
যায় সুদূরে চলে ।
কোন সুদূরে চলছে তারা ,
কোথায় তাদের বাড়ি ?
চলছে তারা দুর্নিবারে ,
উড়ছে সারিসারি ।
অধীর হয়ে রই অপলক
অলীক সুখে হাসি ।
বাতাস হয়ে মনের সুখে
দূরদেশে ঘুরে আসি ।
চায় যেতে মন অনেক দূরে ,
সুদূর কোন পারে ।
মেঘের সাথে যেতেও রাজি
দুর্গম অভিসারে ।
সন্ধ্যা শেষে নিকষ কালো
আঁধার নেমে আসে ।
গুমরে কাঁদে মনটি আমার
অতীত মনে ভাসে ।
প্রাণের শহর অনেক দূরে,
ছেড়েছি সেই কবে !
মানসপটে থাকবে আঁকা
জীবন্ত হয়ে রবে ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(শালবন ভ্রমণ)২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুন