বন্ধু ও সিগারেট
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৮ সালের কথা, চ্যানেল আই এর অফিস তখন সিদ্ধেশ্বরীতে। কাজের ফাকে চা, কফি আড্ডার জন্য কফি গার্ডেন ছিল আমার প্রিয় জায়গা। বন্ধু, পরিচিত কেউ আসলে ওখানেই আপ্যায়ন ও কথাবার্তা হত । তখন আমার প্রিয় বন্ধু ছিল উঠতি এক নারী মডেল । তার সাথেও সেখানে প্রায়ই চা,কফি খেতাম আড্ডা দিতাম। সে থাকলে সিগারেট ধরাতে দিতনা সে খুবই সিগারেট অপসন্দ করতো তবুও আমি ধরাতাম ।
একদিন সে তার বয়ফ্রেন্ড নিয়ে এল। আমরা তিনজন আড্ডা দিচ্ছি, কথা প্রসঙ্গে জানলাম তার বয়ফ্রেন্ড ও সিগারেট খায়। সুবিধা মনেকরে আমি সিগারেট ধরাতেই বান্ধবী রাগ করে উঠে হন হন করে বের হয়ে চলে গেল। তার বেচারা বয় ফ্রেন্ড আমার সাথেই বসে রইল আমরা সহজ হওয়ার চেষ্টা করতে করতে দুজন সিগরেট টেনে টুনে ঘন্টা খানেক সেখানেই বসে রইলাম। দুজন কয়েকবার ফোন করেও বান্ধবীর রাগ ভাঙাতে পারলাম না ।
সেদিন থেকে তার সাথে এক ধরনের দুরত্ব তৈরী হল শেষ মেষ তার বয় ফ্রেন্ড ও আলাদা হয়ে গেল। এখন আর তেমন যোগাযোগ হয় না। দিন পনের আগে আমার সেই পুরানো বান্ধবী ফেইস বুকে একটা ছবি পোষ্ট করেছে। গ্লোরিয়া-জিন্স কফি শপে বসে বান্ধবী পায়ের উপর পা উঠিয়ে নিজেই সিগারেট টানছে, নাক মুখ দিয়ে ধোয়া বেরুচ্ছে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন