একটা তুমি
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
থাকলে পাশে তোমায় নিয়ে
সহস্র ক্রোশ হাটতে পারি
ধরলে হাত তোমায় নিয়ে
গিরি পাহাড় দিবো পাড়ি।
থাকলে পাশে তোমায় নিয়ে
ডানা ছাড়াই উড়বো আমি
তোমার কথা, তোমার ইচ্ছে
আমার কাছে সবচে দামী।
তুমি পাশে থাকলে পরে
মহাকাশেও থাকবো ভালো
সমুদ্রেরই অতল নিচে
অন্ধকারেও জ্বলবে আলো।
তুমি সাথে থাকলে পরে
ঝড়ো হাওয়াও লাগে ভালো
তুমি ছাড়া আমার কাছে
বিস্বাদের হয় চাঁদের আলো।
তোমার কাছে স্বর্ণ-হিরে
মনি-রত্ন তুচ্ছ লাগে
রাজ্য আসন ফিরিয়ে দেবো
তোমায় আমি চাইবো আগে।
চাইলে তুমি হতে পারো
আমার প্রিয় ‘একটা তুমি’
বাসবো ভালো দিচ্ছি কথা
কতটা? সেটা ‘আকাশ-ভূমি’।
শরীয়তপুর, ০৪ জুলাই ২০২৩ খ্রিঃ।

সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন