কুইজ
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি দেশের গল্প বলি
সেই দেশেতে চাঁদু
চুরির টাকা ফেরৎ দিলে
চোর হয়ে যায় সাধু!
যেই দেশেতে ধর্ষিতাকে
ধর্ষক করে বিয়ে
সবাই তাতে গর্বিত হই
ধর্ষককে নিয়ে!
সেই দেশেতে মাতাল হয়ে
নেতায় থাকে বুঁদ
লেবাসধারী হক্কানী খায়
মুনাফা নামে সুদ।
যেই দেশেতে পরকিয়া
বুক ফুলিয়ে করে
মেয়ের বয়সী বান্ধবী ধরে
বউ থাকতে ঘরে।
সেই দেশেতে চোরের পক্ষে
সাফাই গায় যারা
জাতীয় বীর, ন্যায় পরায়ন
ভাব ধরে তারা।
যেই দেশেতে ন্যায়ের পক্ষে
কথা বলার পরে
সামনে দাড়ায়, চক্ষু রাঙ্গায়
টুটি চেপে ধরে।
অধম জুয়েল দিলো কুইজ
বলো কোন সে দেশ
চাটতে চাটতে কোন সে
দেশ করেছে শেষ।
শরীয়তপুর, ২০ জুন ২০২৩ খ্রিঃ

সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন