somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড নোট - ১ম পর্ব

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বয়স যখন উনিশ ছিল তখন প্রিয়তমার সাথে সম্পর্কের জের ধরে একবার সুইসাইড এর সিদ্ধান্ত নিলাম। এর আগেও কয়েক বার এমন করেছি কিন্তু সেগুলা শুধু মুখেই সীমাবদ্ধ ছিল।

ভাই থেকে কৌশলে পটাশিয়াম সাইনাইড নিয়ে বাসায় ফিরছি! আজই আমার লাইফে শেষ দিন হতে যাচ্ছে। রোমাঞ্চিত নাকি ভীত বুঝতে পারছি না! বাসায় ফিরে রুমের দরজা বন্ধ করলাম। ফোন বন্ধ করে নোট লেখা শুরু করেছি। "চলে যাচ্ছি আমি, আজ আমার গন্তব্য এমন এক যায়গা যেখান থেকে কেউ - - - - -", হালকা ভয় লাগা শুরু হয়েছে। কেন যেন ভাবছি, হয়ত কোন ভাবে কোন ঘটনা ঘটবে আর আমার সুইসাইড করা হবে না।

নোট লেখা শেষ। অনুভুতি মাটিচাপা দিয়েছি। আর অল্প কিছুক্ষন। তার পর সব শেষ। রিভিউ করছি।মনে পড়ল একজন কে ফোন করা বাকী আছে। আরও অনেক কিছু বাকী আছে কিন্তু এটাই কিরার প্রয়োজন মনে হল। হয়ত এভাবে বেচে যাব তাই। ফোন করলাম। ভদ্র-লোক ফোন ধরে বললেন, আমি কিছু বলতে চাই, আমি জানি আপনি অনেক ব্যাস্ত কিন্তু একজন মৃত্যুপথ যাত্রীর শেষ আবদার আপনার রাখা উচিত। ফোন কেটে দিলাম। আবেগী হওয়া যাবে না। সায়ানাইড আমার হাতে, সুইসাইড নোট রিভিউ করছি। একটি সহজ শব্দ পাচবার ভুল হয়েছে। ভুল হয়েছে সেটা চিন্তার বিষয় নয় কেননা সব কিছু আমার কাছে এখন তুচ্ছ । পার্থিব সব কিছু নগন্য । ঝিম মেরে বসে আছি কাজের কাজ কিছু হচ্ছে না ।

মাথায় হঠাত ই নানান চিন্তা ঘুরছে । বেচে থাকার জন্য নয় , কারও জন্যও নয় । কিসের জন্য বুঝতেছি না । মনে হচ্ছে আমার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি । আচ্ছা, যাকে ফোন দিয়েছিলাম সেও তো মারা যাবে । এক সাথে মারা গেলে কেমন হয় । রিক্সা ধরে তার বাসায় গেলাম । বাসা বন্ধ । তালার সাথে ছোট্ট একটা কাগজ । ডেড বডি রেল্লাইনে খুজে দেখবেন । আমি রুদ্ধস্বাসে রেল ক্রসিং এর দিকে । প্রথম বারের মত নিজের মৃত্যুর চিন্তার বাইরে কিছু চিন্তা করছি ।

রেল আসে নি । হয়ত এটাও ভাগ্য । ভদ্র-লোকের বয়স ৩০-৩২ হবে হয়ত । লাইনের পাশে একটা মরা গাছের উপর বসে কথা বলছি । ২৪ বছর বয়সে তিনি লেখা পড়া শেষ করে চাকরীর চেষ্টা করা শুরু করেছেন । গত ৮ বছরে ২০০ এর উপর ইন্টারভিউ দিয়েছেন । সব যায়গা অযগ্য ছিল এমন নয় কিন্তু যগ্য যায়গা গুলাতে মামা ছিল না । কোথাও বা ভাগ্য ছিল না ।

আমার লজ্জা লাগছে । সায়ানায়িড পকেটে লুকিয়ে রেখেছি । উনার দিকে তাকিয়ে কথা শুনছি । উনি বলেই যাচ্ছেন । লম্বা গল্প । সব শুধু হারানোর গল্প । কি হারায় নি জীবনে । এর পর উনি বাচতে চেয়েছেন । আমি জিজ্ঞেস করলাম, আপনি কি সুইসাইড নোট লিখেছেন ।

উনি হঠাত ই আকাশ বাতাস কাপিয়ে অট্ট হাসিতে ভেজ্ঞে পড়ল । চার দিকে লোকজন না থাকায় কেউ ভিড় করল না । উনি আবার বলতে শুরু করলেন । সুইসাইড নোট এর কথা ...

চলবে । একটি বাস্তব গল্প অবলম্বনে লেখা :)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×