somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শয়তানের শেষ পোস্ট

০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি শয়তান জি ভাই আপনি ঠিক ই ধরেছেন ইবলিশ শয়তান বাধ্য হয়েই আজ আমাকে সামুতে লিখতে হচ্ছে কারণ এর পরে আর আমি বাংলাদেশ এ থাকবো না । থাকবোই বা কিভাবে এখানে থাকা র আর কোনো পরিবেশ নেই এখানে আমার কাজ করার পরিবেশ শুধু নষ্ট হয়েছে তাই না আমার চরিত্র ও খারাপ হয়ে যাচ্ছে ।
আপনি হয়তো বলবেন শয়তানের আবার চরিত্র কি ? তাহলে শুনুন আমি কিন্তু প্রথমে শয়তান ছিলাম না আমি ছিলাম আল্লার সবচেয়ে অনুগত জীন ও ফিরিশতা , পবিত্র কুরআনে আমার কথা এগারোবার উল্লেখ আছে । আদম বা মানুষ কে সিজদা না করার কারণে আমাকে শাস্তি হিসাবে বেহেস্ত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল ।
-আমি আল্লাহর কাছে বললাম হে মহান আমাকে ক্ষমতা দাও তোমার নামাজী ভালো মানুষ কে বিভ্রান্ত করে তোমার পথ থেকে সরিয়ে পাপকাজে লিপ্ত করার এবং মহান আল্লাহ তা অনুমোদন করলেন । আমি আমার সংখ্যা বৃদ্ধি করে সারা দুনিয়া ছড়িয়ে দিলাম ।তারা বিভিন্নদেশে কাজ করছে ,আর আমি দলবল নিয়ে বাংলাদেশ এ , কিন্তু ইদানিং মহা সমস্যা আমার কাজ কাম প্রায় বন্ধ আমার সাথে লক্ষ লক্ষ শয়তান এখন বেকার তারা মানুষের ভয়ে ভীত বাংলাদেশ ছেড়ে পালতে পারলে বাঁচে ।
কিভাবে কেন জানতে চান ?
প্রথম কথা হলো এখন ঈমানদার চেনা মুশকিল বিশাল দাড়ি জুব্বা ওয়ালা লোক দেখে তার পিছু নিলাম দেখা গেলো সে মহা ঘুষ খোর , বাসায় কাজের মেয়েও তার কাছ হতে থেকে নির্যাতিত , মাদ্রাসার ছাত্র ছাত্রী বলৎকার এর শিকার । ধর্মের লেবাছ নিয়ে একদল বিশাল ব্যবসা ফেঁদে বসে আছে দামি গাড়ি আর হেলিকপ্টারে চড়ে ওয়াজ করে । আমাদের জীবনে এইসব জিনিস আমরা দেখি নাই আমরা ভাবতাম আল্লাহর পথ থেকে সরালে তারপর সে খারাপ হবে ও বাবা এ দেখি পাঁচওয়াক্ত নামাজ পরে কথায় কথায় আল্লা আল্ল্লা করে কামের বেলা অকাম । ভালো লোক খুঁজে পাচ্ছি না যা ও দুই একজন কে লেবাছ দেখে টার্গেট করি কাজ করতে যেয়ে দেখা যায় তার মন মানসিকতা শয়তানদের চিন্তা ভাবনা থেকেও খারাপ ।
ভাবছেন হয়তো দাড়িওয়ালা লোকদের কথাই শুধু বলছি না ভাই দাড়ি ছাড়া লোকদের কাছেও যেয়েও কোনো লাভ নাই সেখানেও ভদ্রতার মুখোশ আর লেবাস পড়া শয়তানের চেয়েও মহা শয়তানরা ভর্তি ।
আমাদের সুবিধা হলো মানুষের মনের কথা বুঝতে পারি ।আসামি সেজে এক উকিলের কাছে গেলাম সে মহা মিথ্যা শিখিয়ে উপদেশ দিলো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য । ও আল্লাহ তার মনে দেখি আমাকে ঘায়েল করে আমাকে বিপদে ঠেলে দিয়ে আমার টাকা পয়সা হাতানোর চিন্তা । আপনি ই বলুন এইটা কোনো কথা ? সৃষ্টির সেরা জীব শিক্ষিত সার্টিফাইড উকিলের মনে কি কুৎসিত চিন্তা!!! আমি সোজা উল্টা পথে হাত দিলাম, না বাবা এই মানুষ আগেই খারাপ হয়ে আছে এর চেয়ে বেশি খারাপ করা সম্ভব না ।
এক ডাক্তারের কাছে গেলাম রুগী সেজে , বৃদ্ধ অনেক অভিজ্ঞ মানসন্মান ওয়ালা লোক ঢাকায় বাড়ি গাড়ি আছে । ও বাবা উনি বিশাল এক টেস্ট লিস্ট দিলেন এই টেস্ট ওই টেস্ট আর যেহেতু আমরা মনের কথা পড়তে পারি তাই বুঝলাম টেস্ট এর কমিশন উনার মূল লক্ষ্য , এই লোককে কি আর খারাপ করা যায় বলেন সে তো নিজেই খারাপ হয়ে মানুষের রক্ত চুষে খাচ্ছে ।
গেলাম এক নেতার কাছে দেখি নেতাকে খারাপ করে তার অনুসারীদের খারাপ করা যায় কিনা সেই চেষ্টায় , ওরে বাবা এতো দেখি মহা ওস্তাদ সরকারি কর্মকর্তার সাথে উন্নয়নের টাকা ভাগাভাগি নিয়ে দর কষাকষি করছে। কাকে যেন মোবাইল এ বললো ফেলে দে শালারে না হলে ওসিরে আমার কথা বল ওকে মাদক মামলায় ভোরে দে , আমি মিথ্যা কেছে ফেঁসে যাওয়ার আগে ওখান থেকে সরে এলাম
আপনি হয়তো বলবেন এইসব বানানো মিথ্যা কথা আচ্ছা সামনেই রমজান মাস এই পবিত্র মাসে মহান আল্লাহ আমাদের বন্দি করে রাখেন আমরা তখন মানুষকে শয়তানি করতে বুদ্ধি দিতে পারি না কিন্তু আপনি দেখবেন সেই সময় পাপকাজ , ভেজাল মাল বিক্রি ,প্রতারণা বন্ধ থাকে না তাহলে সেই সময় কে বুদ্ধি দিচ্ছে আসলে অকাম মানুষ করে আমাদের ঘাড়ে মিথ্যা দুর্নাম দেয় ।কি আজব দেশ অকাজ করে নিজে আর দোষ দেয় আমাদের শয়তানদের ।
যেখানেই যাই অবস্থা ভালো না শয়তানের চেয়ে মানুষ এখন অনেক বেশি শয়তানি বুদ্ধি রাখে, আর প্রাকটিস করে । তাই আমার দলবল বলছে ওস্তাদ এই দেশে থাইকা আমাগো সময় নষ্ট না কইরা অন্য দেশে চইলা গেলে ভালো আর কিছু না হউক আমাগো নিজেগোনাম পরিচয় ঠিক থাকবো ।বাংলাদেশ এর মানুষ গো মতো চরিত্র হইলে আপনি নিজেরে আর খারাপের সেরা ইবলিশ শয়তান হিসাবে পরিচয় দিবার পারবেন না বলতে হইবো আমি সৃষ্টির সেরা জীব মানুষ আমি ইবলিশের চেয়েও খারাপ ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৯ রাত ১০:০৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×