somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ কি?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১!
আসেন আমরা বাল্যকালে মানে হাইস্কুলে ফিরে যাইঃ বীজগণিত কষি।

মনে করেন,
আপনি একজন দ্বীনদ্বার, এলেম ও পূন্যবান ব্যক্তি।

যে কোন কারণে বা কারণ ছাড়াই আপনি আপনার জীবনের প্রতি বিতৃষ্ণ, বীতশ্রদ্ধ, মহাবিরক্ত অথবা, আপনি মনে করেন, যে এই পৃথিবীরে আপনার দেয়ার মত কিছুই নাই, পাওয়ার মতও কিছুই নাই।

উপসংহারে, আপনি আপনার জীবন যাপন কইরা ফালাইছেন, বাইচা থাকার কোন কারন খুইজা পাচ্ছেন না।

এমতাবস্থায়, আপনি সিদ্ধান্ত নিলেন, নাহ, অনেক হইছে, আর নাহ!

২!
ঈদুল আযহা, বাসার সবাই বাড়ি গেছে, আপনি একা রইয়া গ্যালেন। প্লান ফুল্প্রুফ, ভুলের কোন অবকাশই নাই।

বিটিভির সাত দিন ব্যাপী প্রোগ্রাম মহাসমারোহে দেখলেন, বিজ্ঞাপনের ফাকে ফুটবল, ক্রিকেট, মেসি, রোনালদো, সাকিব, কোহলি দেখলেন, ঘুমানোর পূর্বে পর্নহাবে ঢুকলেন (শেষবার)।

ঘুম থেইকা উইঠা ধর্ম কর্ম করলেন, ফেসবুকে সকলকে দ্বীনের পথে আহবান কইরা আপনার লাখখানেক ফলোয়ারের উদ্দেশ্যে একখান বানী প্রসব করলেন।

অবশেষে, কোন এক শুভক্ষণ দেইখা ফেসবুক লাইভে আইসা এই জীবনের অর্থহিনতার উপর একখান টেডটক দিয়া...

সিলিং ফ্যানের সাথে ঝুইলা পড়লেন,

বিধি বাম, আপনি ঠিকই ঝুইলা পড়ছেন, মাগার, পায়ের নিচের চেয়ার সইরা পইড়া না গিয়া, খাট আর আলমিরার মাঝে কাৎ হইয়া বাইজা আছে।

এই চেয়ার খান যে এরাম বাজি যাতি পারে, এ আপনি ঘুনাক্ষরেও কল্পনা করেন নাই; মনে মনে না, গলা জোড়ে নিজেরে ধুমাইয়া গালি দিচ্ছেন, আপনার অবস্থা এমন যে, পারলে গালি দেয়ার জন্য লোক ভাড়া করতেন, যদিও তামাশা দেখার মত কেউ নেই।

আপনার অবস্থা না ঘরকা, না ঘাটকা; মানে আপনি ঝুলন্ত বাবু হইয়া ঝুইলা আছেন, এরাম ঝুলি থাকতে থাকতে আপনি এখন অর্ধমৃত।

এদিকে ফেসবুকে লাইভ চলছে, কিন্তু সবাই এটারে ফান ভাবি লইছে, ভাবছে টিকটক ভিডিও, ধুমাইয়া শেয়ার চলছে।

আর আপনি যেহেতু অর্ধমৃত, আপনি খানিকক্ষণ জান্নাতের সুবাস পাচ্ছেন, যেহেতু আপনি একজন দ্বীনদার ব্যাক্তি, আবার খানিকক্ষণ আপনি জাহান্নামের আচ পাচ্ছেন, যেহেতু আপনি আত্মহত্যা করছেন।

ঃ ভাই, এইটা এতক্ষণ কি বললেন?

ঃ ক্যান তুমি যে জিজ্ঞেস করলা, "বিবাহ কি?"
তার উত্তর।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×