somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কথা বলতে মানা

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রধান দুই দল চাইলেই পারে দেশে হরতাল বিরুধী আইন করতে। কিন্তু তারা সেটা করেনা। কেননা বিরুধী দলে গেলে তাদের অস্ত্র হবে হরতাল।
কিন্তু তারা দেশের অর্থনীতির কথা ভাবেনা।
শেখ হাসিনা বলেছিল আমি বিরুধীদলে গেলেও হরতাল করবনা। কিন্তু তিনি কথা রাখেননি। তিনি ১৭৫ দিন হরতাল দিয়েছিলেন। আমরা হলাম বোকা জনগণ। খালেদা হাসিনাকে বাধ্য করতে হবে এই আইন তৈরী করার জন্য।

আমি বলব শাহবাগের আন্দোলন কারীরা এটা একটু ভেবে দেখবেন।
কেননা হরতাল একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়।
আপনার কিছু মানুষের ফাঁসির দাবীর আন্দোলন করছেন। আর দেশের অর্থনীতি ফাঁস লেগে মারা যাচ্ছে সেদিকে কোন খেয়াল আপনাদের নেই।
শেখ হাসিনা তো এখন ইচ্ছা করলে হরতাল নিষিদ্ধের আইন করতে পারে কেন তিনি সেটা করছেন না?
কেননা তাঁরও হরতাল দরকার হবে। শুধু হরতাল দরকার হবেনা আপনার আমার মত সাধারণ খেটে খাওয়া মানুষের। একদিনের হরতালে দেশের কত ক্ষতি হয় সেটা কিন্তু দুই নেত্রী ভালই জানেন। তারপরও তারা হরতাল দেন। কেননা তারা শুধু নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্থ থাকেন। দেশের স্বার্থ ও দেশে অর্থনীতির স্বার্থ তারা দেখেন না।
যে দেশ ৮০ দশকে আমাদের কাছ থেকে সাহায্য নিয়েছিল সেই দেশ এখন আমাদের দেশ থেকে শ্রমিক নেয়। আর সেই শ্রমিক সর্ব নিম্ন মাসে এক লক্ষ টাকা বেতন পাচ্ছে।
তাহলে বুঝুন আমরা কোথায় আছি। আর আমরা কোথায় যাব?
কেন এমন হয়? আসলে দুই নেত্রী বলে দেশের জন্য তারা মরতেও পারে?
কিন্তু দেশের অর্থনীতির জন্য তারা কেন হরতাল বন্ধ করবে না?
আমি জানি এই ব্লগ লেখার কারণে অনেক ব্লগার আমাকে গালী দিবে তাতে আমার কিছুই বলার নেই। মনের মাঝে রক্তক্ষরণ হচ্ছে সেটা ব্লগেই প্রকাশ করলাম।

আমাদের দুই নেত্রী বাংলাদেশকে ফকিরের দেশ বানিয়ে রাখতে চাচ্ছে। তাতে করে তাদের রাজনীতি আরও ভালো হবে।

দেশ অর্থনীতিতে এগিয়ে গেলে মিছিল, মিটিং, হরতাল এসব তো আর হবেনা। জণগণকে ভুল বোঝানো যাবেনা।

যাহোক তাঁরা যদি আইন না তৈরী করে তাহলে আমরা হরতাল প্রতিহত করতে গেলে অকালে প্রাণ চলে যাওয়া ছাড়া কোন পথ নেই।

ব্লগারদের কাছে অনুরোধ আপনারা অনেক কিছু নিয়ে লেখেন। এখন হরতাল নিয়ে ব্লগাররা দেশের জন্য কিছু একটা করেন।

দেশের অর্থনীতি তো প্রধান বিষয় তাই নয় কি?

টাকা না থাকলে আমার মনে হয় ভিক্ষা ছাড়া আমাদের আর কোন পথ থাকবেনা।
ভাল থাকুন সবাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×