[৪]
লাখো চালাম দরবারে তোমার
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
লাখো চালাম দরবারে তোমার
বড় পীর আবদুল কাদির জিলানী,
তুমি পিরানের পীর দাস্তগীর
মাহবুবে সোবহানী- ।।
চারশ সত্তর হিজরী সালে
পহেলা রমজান কালে
এলে তুমি ভূমণ্ডলে
উজ্জ্বল হোল ধরণী- ।।
জন্ম ইরানের জিলান শহরে
আবু সালেহ মুসা জঙ্গীপুরে
উম্মুল খায়ের ফাতেমার ঘরে
পীর আবু সায়িদ মখদুমী- ।।
তোমার আগমন সংবাদ শোনে
জ্বীন ইনসান ফেরেস্তা গণে
দিচ্ছে গাউছুল আযম জয়ধ্বনি- ।।
তোমার মহিউদ্দিন নামের শানে
জাগালে ইসলাম নব দানে
তরিকা দিলে কানে কানে
জারী করলে পীরানি- ।।
তুমি সন্তানহীন কে দিলে সন্তান
করলে অন্ধ জনকে চক্ষুদান
মৃত দেহে দিলে পরান
তুমি খোলে রূহ, খোল বদনী- ।।
ছৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ
ফকীর মহিউদ্দিন মুছাহেদুল্লাহ
তুমি তাপস কুলের পরশমণি- ।।
তুমি কাদেরিয়া তরিকার ইমাম
তোমার দরবার খানি বোগদাদ মোকাম
বাবুল আজাজ ঐ স্থানের নাম
যেমন ফেরদাউসের নিশাণী- ।।
যার কাঁধে তোমার পদ চিন
আউলিয়া সে মহা-মহিম
কাঁন্দে ফরিদ দ্বীন হীন
চাই তোমার চরণখানি- ।।
তাং ১৫/৮/৮২ইং
মণিপুর মীরপুর ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




