[৭৭]
আমি ফুল বাগানের মালি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমি ফুল বাগানের মালি(২),
মালিক একজন আছে তাহার
নামটি তার মুর্শিদ আলী -।।
কি সুন্দর এই বাগানখানি
আছে নানান জাতের গাছ-গাছালি,
আগাছা আর মরা-ঝরা
তুলিয়া সব দূরে ফেলি -।।
সেবা ধর্ম গুরু ধর্ম
তাই বাগানে নিত্য পানি ঢালি,
সার গোবর আর ঔষধ-পত্র
সয়ম মত দেয় ছালি -।।
ঝরছে কত ফুল আর ফল
আবার ফুটেছে পঞ্চকলি,
ফলে-ফুলে ভরা বাগান
অধিকার নাই আমার বলি -।।
আমার চোখের সামনে
মরছে চারাগাছ গুলি,
বাঁচাবার সাধ্য নাই মোর
শুধু চোখের পানি ফেলি -।।
যেমন গাধায় বহে চিনির বোজা
দেখল না আর খুলি,
তেমনি কাল কাটালাম ফুল-বাগানে
মধু খেল ভ্রমর অলি -।।
পহেলা বাসন্তী ফুল
রসিকে নেয় তুলি,
ফরিদ মালির নাইরে খবর
মিছা পাহারাতে যায় দিনগুলি -।।
তাং ২০/০৫/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



