আমারে চিনে না কেহ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৮০]
আমারে চিনে না কেহ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমারে চিনে না কেহ
আমি সবার পরিচয়,
আমি আছি সবার মাঝে
নামটি আমার সবে লয় -।।
আমি কিন্তু বড় পাজী
কারো কথায় হইনা রাজি,
আমি আমার নাইয়ের মাঝি
তরি আমার ভেসে রয় -।।
আমার জ্ঞানের নাহি অন্ত
আমি ক্ষণে ক্ষেপী ক্ষণে শান্ত,
কেউ বলে মহাভ্রান্ত
কেউ ভাবে প্রেমময় -।।
আমার জন্য ভবের মেলা
কেউ বুঝেনা আমার খেলা,
আমি বিনে সব পথের ধুলা
ধুলে ধুলা মিশে রয় -।।
আমি চাইলে কারো পাণে
হুশ থাকে না নিরস প্রানে,
সরস প্রাণে জ্ঞানে গুণে
আমার হয়ে কাছে রয় -।।
আমি যদি ছাড়ি মেলা
সাঙ্গ হবে ভবের খেলা,
পড়ে থাকবে পথের ধুলা
সোনার অঙ্গ হবে ক্ষয় -।।
আমার কেহ নাই ভবে
সকলি আমারে তাবে,
ফরিদ কয় ভেবে ভেবে
আমার ভাবে কয়জন রয় -।।
তাং ২১/০৭/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন