আমি এক পাগলা বেটা -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৮১]
আমি এক পাগলা বেটা
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
আমি এক পাগলা বেটা,
কারে মারি কারে তরি
আায় দেখো কত খোঁটা -।।
আমি ক্ষণে ক্ষেপী ক্ষণে শান্ত
আমার খেলার নাহি অন্ত,
কেহ বলে আমি ভ্রান্ত
কেলা আমার জোয়ার ভাঁটা -।।
লোকে বলে পাগল পাগল
আমি দেখি সবই নকল,
আমি সবার বাহু বল
ভাবলাম না আর আমি কেটা -।।
আমার ভাব কেউ বুঝে না
কারো ভাবে মন বসে না,
ময়না আমার কথা কয় না
মাঝে মাঝে মারে জাপটা -।।
আমি ক্ষণে কাঁদি ক্ষণে হাসি
ক্ষণে হই বনবাসি,
ক্ষণে রাজা ক্ষণে দাসী
কখনো ঘুরি ফকির হাটা -।।
আমি হোলাম মন পাগলা
মন নিয়ে করি খেলা,
কেউ বুঝে না মনের জ্বালা
মারে ফরিদের কপালে ঝাঁটা -।।
তাং ০৬/১১/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন