আত্মজাগরন ২য় খন্ড
[আত্ম ভজন]
[১]
বিসমিল্লাহ্ কুদরতে কামাল
ছামিউম বাছির আলীম
আহাদে আহম্মদ নুরী
ভক্তি মোর আরশ আজীম ।।
ভক্তি আমার পাক পাঞ্জাতন
আদি, অন্ত, প্রকাশ, গোপন,
যার কারণে সর্ব সৃজন
সৃজিলেন মহামহীম ।।
আদম, হাওয়া, তিন লাখ নূরী
খোয়াজ খিজির, দমে মাদারী
ওয়াছ করনী, হাছান বছরী
ভক্তি সকল মুসলিমীন ।।
বড় পীর মহিউদ্দিন
খাজা বাবা মঈন উদ্দিন
ভক্তি আলফেছানী বাহাউদ্দিন
সব তরীকায় চাই তালিম ।।
খাজা কুতুবুদ্দিন, ফরিদ উদ্দিন
বু-আলী শাহ, নিজাম উদ্দিন
শামস তাবরেজ, জালাল উদ্দিন
ভক্তি আউলিয়া সব আরেফিন ।।
শাহ্ জালাল, শাহ্ আলী ভক্তি
কল্লা বাবা নেংটায় ভক্তি
মাইজ ভাণ্ডারে রইল ভক্তি
ভক্তি হজরত শাহ্ আরেফিন ।।
মাহমুদ আলী শা’র চরণ স্মরি
বাবা রংগু শাহ্ মাস্ককলন্দরী
তুমি আমার মূল কান্ডারী
কান্দে ফরিদ দ্বীনহীন ।।
তারিখঃ ১৫/০৭/১৯৮৩ খৃঃ

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




