আল্লাহ্ই আল্লাহ মাবুদ মাওলা
২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[১৭]
আল্লাহ্ই আল্লাহ মাবুদ মাওলা
আল্লাহ বিনে কেহ নাই
চিরজীবি, সর্বব্যাপী
তন্দ্রা, নিদ্রা তাহাঁর নাই।।
যা আছে আকাশ জমিনে
সর্ব কিছু তাহাঁর অধীনে
তাঁর হুকুম বিনে এই ভুবনে
কারো কিছুর সাধ্য নাই।।
সর্ব জ্ঞাত আছেন তিনি
তিনি জীবের অন্তর্যামী
বিচার দিনের স্বামী
অজান তাঁর কিছু নাই।।
তাঁর ইচ্ছা বিনে জ্ঞান সমুদ্রে
কার বা সাধ্য যেতে পারে
আকাশ আর পাতাল জুড়ে
কুরছি পেতে আছেন সাঁই।।
তিনি সর্ব কিছুর পরিচালক
কোন অসুবিধা নাই তাঁর নিকট
এমন মহা প্রতিপালক
আর তো ভবে কেহ নাই।।
মহামহীম আল্লাহ্ তায়ালা
আলীয়্যুল আজিম মাওলা
আল্লাহ্ বিনে ভবের মেলা
ফরিদ, মূলত সকলই ছাই।।
তারিখঃ ২৭/০৪/১৯৮৭ খৃঃ
আহম্মদনগর, মিরপুর, ঢাকা।।

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১ভুমিকা ১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুন