গন্ধম গন্ধম কররে মন
০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৩০]
গন্ধম গন্ধম কররে মন
নিলে কই তার পরিচয়
যে ফল খেয়ে আদম হাওয়া
চির দোষী ভবে হয় ।।
গন্ধম মানে গান্ধা ফল
মানব সৃষ্টির ছল কৌশল
রসে ভরা বিন্দু জল
দেখলে মন মোহিত হয় ।।
গন্ধম হয় মানব সূচনা
খোদার পূর্ব পরিকল্পনা
আদম দূষী সব ছলনা
মূলে সাঁই ছলনাময় ।।
ঐ বৃক্ষের ছয়টি ডালা
ষড় রিপু হয় উজালা
গন্ধম খেয়ে হয় উতালা
কাম ভাবেতে লিপ্ত হয় ।।
মা হাওয়া ছিঁড়ে ফলের বোটা
কষ পড়ে তার তিনটি ফোটা
বলতে গেলে লাগে খোটা
গন্ধম মূলে গন্ধময় ।।
গন্ধম খেয়ে হলো ঠেকা
সোজা রাস্তা হলো বাঁকা
বুঝলো না ফরিদ বোকা
বুঝলে কি আর কথা কয় ।।
তাং ৩০/১২/৮৩খৃঃ
মনিপুর, মিরপুর, ঢাকা।।

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বকশিস
সাইফুল ইসলাম সাঈফ
খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন
আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন