ভুলা মন তুই ভুলে রইলি
০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৩৩]
ভুলা মন তুই ভুলে রইলি
আঁখি মেলে চাইলি না,
ভুলে ভুলে জীবন গেলো
মনের ভুল আর গেল না ।।
জন্ম ভুলে মরণ ভুলে
আসা যাওয়া ভুলে ভুলে
পড়িয়ে কামিনীর জালে
সাধন সিদ্ধ হলো না ।।
কর্ম ভুলে, ধর্ম ভুলে
স্বভাব ভুলে রসাতলে
আল্লাহ ভুলে পশুর দলে
ভুল ভেবে কুল পাইলি না ।।
শুনার ভুলে শুল বিঁধিল
কথার ভুলে গোল বাঁধিল
দেখার ভুলে মন টলিল
ভুলে দেয় ভুল মন্ত্রণা ।।
ভুল আহারে সত্য ভুলে
জবান ভুলে মিথ্যা নিলে
এবাদত তোর ভুলে ভুলে
ভুলের মাশুল দিলে না ।।
ভুল বুঝে তুই ভুল সমাজে
আবার ডুবে রইলি ভুলের মাঝে
স্বার্থ ভুলে প্রেমিক সাঁজে
নিঃস্বার্থ তুই হলি না ।।
খেলার ভুলে খাইলি গোল
চলার ভুলে গণ্ডগোল
হারালি তুই জাতি কুল
মহাজনের ষোল আনা ।।
মন ভুলা কয় আরেক ভুলারে
তুই ভুল করলি কেমন করে
দেখ ভুলের খেলা জগত জুড়ে
ফরিদ নিজের ভুল তুই দেখলি না ।।
তাং ১৬/০২/৮১খৃঃ
মনিপুর, মিরপুর, ঢাকা।।

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন