বহুদিন ব্লগে খই ভাজা হয় না। হাতে সময় আছে খই ভাজার তাই ভেজে ফেললাম। চেখে দেখেন একটু খানি যদি সময় হয়-
ব্লগে পোসট সংশোধন করা এক মহা ঝামেলার কাজ। নতুন কন্ট্রোল প্যানেলে ঠিক করা হয়েছে কিনা জানি না কারন ঢুকতে পারিনি এখনো।
তবে পুরাতন প্যানেলে পোসট সংশোধন করতে গেলে লাইনগুলো ভেঙ্গে গিয়ে হয় জবরজং অবস্থা।
ছোট একটা ওয়েববেজড প্রোগ্রাম ব্যবহার করে সামহোয়্যারের যে কোন পোসট থেকে বাংলা অংশ সিলেক্ট করে কপি করুন। চলে যান নীচের ঠিকানায়। দুটো টেক্সট বক্স পাবেন। উপরেরটিতে পেসট করে convert বাটনে চাপ দিন। নীচের টেক্সট বক্সে পেয়ে যাবেন বিজয় ফরমেটে আপনার ডকুমেন্ট। কপি পেস্ট করে ব্যবহার করুন। অন্য কোন অ্যাপ্লিকেশনে পেসট করলে বিজয়ের কোন ফন্ট সেট করে নিতে হবে পেসট করার পরে।
!@!7350
অন্য ব্লগারের কোন পোসটও এভাবে আপনি বিজয় ডকুমেন্টে কনভার্ট করে নিতে পারবেন। তবে তার আগে ঐ ব্লগারের অনুমতি নিয়ে নিন যদি তা কপিরাইট মেটেরিয়াল হয়।
কোন সমস্যা হলে জানাতে ভুল করবেন না এখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


