শেষেরটা নিয়ে আমি কিছু বলতে চাই।
ব্লগে এ পর্যন্ত 2147 পাতায় প্রায় 21,460 টি পোস্ট পড়েছে। প্রতি পোস্টে গড়ে 10টি কমেন্ট ধরা হলে। মোট কমেন্ট হলো 2,14,600টি। সাথে আছে আরও বিভিন্ন রকমারী-ঝকমারী ডাটা।
এ ব্লগ ওয়ার্ডপ্রেসের মডেল থেকে তৈরী হলে প্রতি ব্লগারের জন্যে এতে 8/9টি টেবিল ব্যবহার করা হয়েছে। 3 হাজার রেজিষ্টার্ড ব্লগার থাকলে 27,000 টেবিল অর্থাৎ এক এলাহী কান্ড-কারখানা।
অথচ, এর ব্যাকএন্ডে আচে যতদুর জানি (আমার ভুলও হতে পারে) MySQL ডাটাবেজ। MySQL সার্ভার এর জন্যে এ বিশাল ডাটাবেজ স্টেবল রাখা খুবই ঝকমারী কাজ নিঃসন্দেহে।
এরকম বিশাল প্রজেক্টের জন্যে প্রথমেই চিন্তা করা উচিৎ ওরাক্যল ডাটাবেজ সার্ভারের কথা। মাইক্রোসফট SQL ও এর জন্যে যথোপযুক্ত নয় বলে আমার বিশ্বাস।
পেছনে তাকালে দেখা যায় ইদানীং বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে, যা ক্রমাম্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সামনে কি আছে জানি না। তবে সবাই যে যার ব্লগের ব্যাকআপ নিয়ে রাখলেই ভালো করবেন বলে মনে হচ্ছে।
এই মুহুর্তে শেষ পাতাঃ
http://www.somewhereinblog.net/page/2147
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



