আল কোরআন ও 19 (তৃতীয় পর্ব)ঃ খলীফার চক্রান্ত
০৪ ঠা মে, ২০০৬ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে "বিজ্ঞান ও কোরআন" বা "কোরআনের মিরাকল" বা এ ধরনের যতগুলো বই বাজারে আছে সবগুলোতেই একটা তথ্য কমন পাওয়া যায় তা হচ্ছে পবিত্র কোরআন শরীফে আল্লাহর নাম কতবার এসেছে। ডঃ রশীদ খলিফার রেফারেনস দিয়ে প্রতিটি বই দাবী করেছে পবিত্র কোরআন শরীফে আল্লাহর নাম এসেছে 2698 বার। উল্লেখ্য এই সংখ্যাটা 19 দ্্বারা বিভাজ্য (19=2698)। এমনকি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কতৃক প্রকাশিত "আহমদ দীদাত রচনাবলী" বইখানিও একই ভুলে ভুলাম্বিত।
অথচ পবিত্র কোরআনে আল্লাহ শব্দটি আছে মোট 2699 বার। রশীদ খলিফা তার 19 থিওরীকে প্রতিষ্ঠা করার জন্যে মিথ্যার আশ্রয় নিয়েছে আর কিছু লোক না জেনে-বুঝেই তার সাথে নেচেছে।
খলীফার ট্রিক্সটি ছিল এরকম-পবিত্র কোরআন শরীফের একটি বাদে প্রতিটি সুরার শুরুতে "বিসমিল্লাহ...." আছে। শুধুমাত্র প্রথম সুরা অর্থাৎ সুরা আল ফাতিহায় "বিসমিল্লাহ..." নম্বরযুক্ত আয়াত। অন্য সকল সুরার "বিসমিল্লাহ.... " নম্বরবিহীন। অথর্াৎ সেগুলো মূল কোরআন শরীফের অন্তর্ভূক্ত নয়। 1972 সালে .. যখন খলীফা তার তত্ত্ব প্রথমবার প্রকাশ করেন তখন তিনি সুরা ফাতিহার শুরুর "বিসমিল্লাহ...." কে বাইরে রেখে আল্লাহ গননা সম্পন্ন করেন । "বিসমিল্লাহ...."র শেষে একটি আল্লাহ থাকার কারনে 2699 থেকে একটি কমে তার হিসাব দাড়ায় 2698 টিতে... যা 19 দ্্বারা বিভাজ্য। ব
পরবর্তীতে 1982 সালে নতুন ভাবে তার তত্ত্ব প্রকাশ হয়। এখানে তিনি সুরা ফাতিহার "বিসমিল্লাহ..." কে কাউন্ট করেন তবে 9 নং সুরা তওবার শেষ দুটো আয়াতকে (আয়াত নং 128 ও 129) তার কোরআন থেকে বেমালুম বাদ দিয়ে দেন। 9 ঃ 128 আয়াতে আল্লাহ শব্দটি একবার থাকায় তার হিসেবে গননা 2698 টিই থেকে যায় যা 19 দ্্বারা বিভাজ্য।
নতুন এই অনুবাদেই তিনি ব্যাপক অর্থগত ও ব্যাখ্যাগত পরিবর্তন আনেন এবং নিজেকে আল্লাহর রাসুল হিসেবে দাবী করেন (আলা্লহ তাকে উপযুক্ত শাস্তি প্রদান করুন)।
[চলবে]
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৬ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন
শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুন