http://www.imdb.com/title/tt1590089/
Director: Tetsuya Nakashima
Writers: Kanae Minato (Novel), Tetsuya Nakashima (Screenplay)
Stars: Takako Matsu, Yoshino Kimura, Masaki Okada,Kaoru Fujiwara,Yukito Nishii
আমার দেখা প্রথম জাপানি চলচ্চিত্র,পরিচালক বা অভিনেতা/অভিনেত্রী কেউই পরিচিত নন।এক বন্ধুর সুপারিশে দেখতে বসা।
গল্পটা প্রতিশোধের;একমাত্র মেয়ের হত্যাকারী দুই কিশোর ছাত্রের বিরুদ্ধে,সব হারানো এক স্কুলশিক্ষিকা মায়ের নির্মম,হৃদয়হীন প্রতিশোধের।তবে সচরাচর দ্রুতলয়ের অ্যাকশনধর্মী 'রিভেঞ্জ ফ্লিক' আশা করলে হতাশ হতে হবে।পার্থক্যটা কাহিনীতে,উপস্থাপনায় এবং গল্প বলার ঢং-এ।
আধুনিক সমাজের শিশু-কিশোরেরা অনেকেই নিঃসঙ্গ/মানসিকভাবে বিপর্যস্ত।সামান্যতম মনোযোগ আকর্ষণের জন্য যে তারা কতটা মরিয়া হয়ে উঠতে পারে তার একটা উদাহরণ এখানে দেয়া হয়েছে।
'Psychological Thriller/Mystery' ঘরানার এই মুভির গল্প কিছুটা ধীরস্থির।প্রধান চরিত্রগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেয়া স্বীকারোক্তির উপর ভর করে কাহিনী এগিয়েছে।পুরো সিনেমা জুড়ে পরিচালক এক ধরনের পরাবাস্তব,অশুভ,মন খারাপ করা আবহাওয়া বজায় রেখেছেন।বিশৃংখল রঙহীন ক্লাসরুম,গুমোট আকাশ,ব্যাকগ্রাউন্ড স্কোর আর স্লো-মোশন দৃশ্যগুলো তার উদ্দেশ্য পালন করেছে দারুণভাবে।
এই গল্পে আছে আবেগ,আছে বিবেক-বিবর্জিত উচ্ছৃঙ্খল কৈশোর,অসাধারণ কিছু বুদ্ধির মারপ্যাঁচ এবং সর্বোপরি নিখুঁত,শৈল্পিক প্রতিশোধ।
শুরুটা একটু বেশিই বর্ণনামূলক হলেও এরপরই সাবলীল ঘটনাপ্রবাহ,চমকে দেয়া স্বীকারোক্তি এবং মনের অবচেতন অশুভ অংশের নিষ্ঠুর উপস্থাপন দর্শক কে নিয়ে যাবে শেষ পর্যন্ত।
Takako Matsu, Yukito Nishii & Kaoru Fujiwara-র অভিনয় অতুলনীয়-সাবলীল কিন্তু প্রাণহীন।পার্শ্বচরিত্ররাও কোন অংশে কম নন।Background Music অসাধারণ,বিশেষ করে 'Last Flowers'.
Torrent file link----https://kat.cr/confessions-2010-jap-dvdrip-xvid-moc-eng-subs-aka-kokuhaku-t5096866.html




সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



