উন্নয়নের রাখাল ও বাঘ : অতঃপর বিলবোর্ডের অপমৃত্যু
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(ইহা একটি কল্পনাপ্রসূত কাহিনী, কোন বাস্তব ঘটনার সাথে সাদৃশ্য কাকতাল মাত্র)
পাঁচ বছরের ইজারা নিয়ে রাখাল বাহাদুর বড়ই বিপদে পড়িয়াছেন। কতকিছুই না তিনি করিলেন! কালো ছাগল আনিয়া রাতের অন্ধকারে দুষ্ট ছানাপোনাদের ক্রস-ফায়ারে দিলেন। সাতার কাটিতে কষ্ট হয় দেখিয়া সেতু বানাবার গল্প ফাঁদিলেন। চীন দেশ হইতে অন্ধকার দূর করিতে যাবতীয় ভাঙ্গা লোহালক্কড় আনিয়া বসাইলেন। কিন্তু কিছুতেই কেহ আনন্দিত হইতাছে না। সারাদিন যাতে সবাই এই উন্নয়নের জোয়ার দেখিতে পারে তাহার জন্য দূরদর্শনকে তেলি-বিভিশন বানাইলেন। তারপরও সাবাই বলিতে লাগিল কিছুই হইতেছে না। উপরন্তু কেহ কেহ অম্ল-শো নামক আড্ডা-বৈঠকে বসিয়া “উন্নয়নের আলাপ”-কে “প্রলাপ” বলিয়া গালমন্দ করিতে লাগিল।
সবকিছু দেখিয়া রাখাল বাহাদুরের ভবিষ্যৎ কর্ণধার একখানা মোক্ষম পরী-হীন পরিকল্পনা করিল। তিনি সবাইকে উন্নয়ন দেখাইয়া তারপর থামিবেন। সাত সাগর তের নদী পার করিয়া, এই তৃণভূমিতে আসিয়া তিনি ফাঁদিলেন নতুন ফাঁদ। এলাকাময় তিনি ঝুলাইয়া দিলেন রঙ্গিন সমন। তফসিলি কায়দা লিখা থাকিল তহসিলি হিসাব।
তাহা দেখিয়া দুষ্টলোকদের গুঞ্জন না কমিয়া বাড়িয়া গেল। তাহার আতশীকাচ লইয়া চিরুনি অভিযানে নামিয়া পরিল। হতবাক হইয়া রাখাল বাহাদুর ও তার দল তালগোল পাকাইয়া ফেলিল। অতঃপর রাখাল বাহাদুর সব সমন নামাইয়া দিলেন।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন