somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪ দিনে লাখপতি :P :P

০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একদা এক দেশে ছিল আবুল, মফিজ এবং মগা নামে তিন জন তুখোড় ফল ব্যবসায়ী। তারা কেউ কাউকে দেখতে পারতো না।তাদের মাঝে ঝগড়া-বিবাদ, মনোমালিন্য লেগেই থাকতো। এসবে অতিষ্ট হয়ে তারা ঠিক করল নিজেদের মধ্যে মীমাংসা করবে। যেই বলা সেই কাজ, তিন জনে মিলে ঠিক করল তারা প্রত্যেকে আলাদা ভাবে এক সপ্তাহের জন্য একই ফলের বিজনেস করবে। যে সবচেয়ে বেশী লাভ করতে পারবে তাকে বাকী দুইজন সেরা বলে মেনে নেবে। ঠিক হল তারা তরমুজের ব্যবসা করবে। প্রথমেই লটারীর মাধ্যমে এল আবুলের পালা। আবুল তার সব ব্যবসায়িক বুদ্ধি নিয়ে ঝাপিয়ে পড়ল। খুব সুন্দর করে দোকান সাজালো। টসটসে, চকচকে তরমুজ দোকানে সাজিয়ে রাখলো। কিন্তু এত কিছুর পরও এক সপ্তাহ পর আবুল লাভ তো করতে পারলোই না বরং ১ লক্ষ টাকা লোকসান করল। কষ্টে দুঃখে বেচারা ব্যবসা করাই ছেড়ে দিল।
এবার এল মফিজের পালা। মফিজ আবুলের চেয়ে ব্যবসায়িক বুদ্ধিতে এককাঠি সরস। সে ব্যবসার শুরুতে আই বি এ থেকে পাশ করা এক চটপটে ছেলেকে নিজের এসিসট্যান্ট হিসেবে নিয়োগ করল। দোকানে খুব সুন্দরী দেখতে এক নারী সেলসম্যান বসাল। বিখ্যাত মডেলদের দিয়ে তরমুজ হাতে বিজ্ঞাপন নির্মান করলো। এবং " মফিজ তরমুজ ঘর " লিখা ব্যানারে, বিলবোর্ডে ছেয়ে ফেললো নগরী। এতে করে তার অনেক তরমুজ বিক্রি হল বটে কিন্তু এই দিকে তার এসিসট্যান্ট সেই সুন্দরী সেলসম্যান এর সাথে বেশ কিছু তরমুজ নিয়ে পালালো । এক সপ্তাহ পর হিসেব করে দেখা গেল মফিজ তার মূলধন তুলতে পেরেছে, কিন্তু খুব একটা লাভ হয়নি। এবার মগা কি করে দেখার পালা।


আবুল কিংবা মফিজের মত এত কর্ম তৎপরতা দেখা গেলনা মগার মাঝে। সে তার ভাঙ্গাচুরা দোকানে খুবই নিন্ম মানের তরমুজ তুলল। প্রথম দুই দিনে একটা তরমুজও বিক্রি হল না। মগা মশা মেরেই সারাটা সময় কাটিয়ে দিল। কিন্তু তিন নাম্বার দিন থেকে হঠাৎ বিক্রি অনেক বেড়ে গেল। শিশু, যুবক, বৃদ্ধ সবাই দিনে আট-দশটা করে তরমুজ কিনেতে লাগলো, আর মগার ব্যবসা ফুলে ফেপে উঠল। ৪ দিনের মাথায়ই মগা কয়েক লাখ টাকা লাভ করে ফেললো। আবুল আর মফিজ মাথা নিচু করে মেনে নিল তাদের মধ্যে মগাই সেরা।কিন্তু তাদের কৌতুহলের অন্ত রইলো না এই ভেবে যে তারা এত কিছু করেও যেখানে লাভ করতে পারলো না সেখানে মগা কিছু না করেই ৪ দিনে লাখপতি হল কেমন করে?? একথা শুনে মগা মুচকি হেসে তাদের সামনে দুই দিনের পুরোনো খবরের কাগজ তুলে ধরলো। সেখানে বড় বড় করে শিরোনাম
"ভায়াগ্রার কাজ করবে তরমুজ!!"


সেদিন আবুল আর মফিজও মগার কাছ থেকে দুটো জাম্বো সাইজ তরমুজ কিনেছিল। :D :D
খবরটি এখানে দেখতে পারেন
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×