মৃত গাছ, শুকনো পাতা, একটি দু'টি সবুজ ঘাস
ঘাসের ডগায়- যেন ভেঙে যাওয়ার ভয়ে টলমলরত শিশিরকণা
নিস্পন্দন প্রাণ, এখানেই আমার বাস।
আমার স্বপ্নগুলো শুকনো নদীতে
জেগে ওঠা চর
যে কোন সময় তলিয়ে যাবে
দেখা যাবে না আর।
আমার স্মৃতির আধার ধুসরিত মরুভূমি
ফেলে আসা পথে মীয়মান পায়ের ছাপ
অদৃশ্য দীগন্তরেখায় ছুটে চলা
যেখানে মিলিত হয় তিনকাল
যেখানে সবই অতীত, সবই স্মৃতি
সেখানেই সমাপ্তি পথ চলার।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৮ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


