somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকাউয়া

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বানানো একটা (কার্টুনটাইপ) কল্প কাহিনী, ছোট বেলায় এই গল্পটা অভিনয়ের মাধ্যমে করতাম, একটা চমৎকার খেলা ছিল সেটা! আমাদের সাথে যারা নতুন যোগ দিত তাদেরকেও এরকম এক একটা (অদ্ভুত নামের কার্টুন) চরিত্র দিয়ে গল্পে যুক্ত করে নিতাম! নিজেরা কার্টুন হয়ে একে অন্যের সাথে মেতে উঠতাম কল্পনার সীমাহীন রাজ্যে, যে গল্পের শেষ হতো না কখনো।

কখনো গল্পের শুরুটা হতো এরকম,... এক দুপুরে পুলের উপর দিয়ে যাচ্ছিল তাইবুলি হঠাৎ সে পানিতে পরে গেল এরপর আস্তে আস্তে ডুবে যেতে লাগলো কারণ সে সাতার জানত না, গভীর পানির নীচে একটা গর্তের সামনে পড়ে রইল সে, ঐ গর্তে বাস করতো কাকাউয়া, অচেতন তাইবুলি কে দেখে খুব মায়া হলো তার, সে তাইবুলিকে ভেতরের একুরিয়ামের মধ্যে রেখে দিলো, মানুষেরা যেমন একুরিয়ামের মধ্যে মাছ পুষে ঠিক তেমনি কাকাউয়ার একটা সৌখিন একুরিয়াম আছে যেটা ডাঙ্গার প্রাণীদের বসবাসের উপযোগী। জ্ঞান ফিরলো তাইবুলির, তারপর আস্তে আস্তে চোখ খুলল তাইবুলি, সে তো অবাক! আরে আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা পরকাল! হঠাৎ কাকাউয়াকে দেখে সে চমকে গেলো, ভয় পেয়ে বলে উঠলো! কে তুমি? আমি তো মরে গেছি তাই না? কাকাউয়াঃ না বন্ধু তুমি মর নাই, আমি কাকাউয়া, তোমার নাম কি? তাইবুলিঃ আমি তাইবুলি,, অপলক দৃষ্টিতে কাকাউয়ার দিয়ে তাকিয়ে দেখছে "সুন্দর হাসি হাসি একটা মুখ, মারবেলের মত চকচকে দুটি চোখ যে চোখে কষ্টের কোন ছাপ নেই, হিংস্রতার ছায়া নেই, দেখে মনে হচ্ছে কত কালের চেনা! তাইবুলি বললঃ কিন্তু আমি তো ডুবে গিয়েছিলাম, এখন আমি কোথায়? কাকাউয়াঃ কোন চিন্তা নাই বন্ধু তুমি এখন আমার বাড়ীতে আছ, এভাবে অনেক গল্প হলো, বল এখন তুমি কি খাইবা? কাকাউয়া অনেক মজার মজার খাবার তৈরি করল, এরপর দুজনে মিলে খেলো, ঘুরে ঘুরে দেখল পানির নীচের অদ্ভুত জগত, তাইবুলির মনে হচ্ছে সে এখন স্বর্গে আছে, এভাবে অনেকদিন কেটে গেলো, কাকাউয়াও অনেক খুশি নতুন বন্ধু পেয়ে, কিন্তু তাইবুলিকে তো চলে যেতে হবে, সে এখানে বেশিদিন থাকতে পারবে না! মা বাবা নিশ্চয়ই খুব চিন্তায় আছে! কাকাউয়া বিষয়টা বুঝতে পারলো, এরপর শুভ কামনা জানিয়ে বন্ধুকে পানির ওপরে দিয়ে আসলো।

ছোটবেলায় কত অদ্ভুত অদ্ভুত ভাবনা ছিল যা ভাবলে এখনো হাসি পায়।

সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×