যখন বুঝতে পারলাম ওকে আর আটকে রাখতে পারবো না, তখন খুব কষ্ট পেয়েছিলাম। রাস্তায় দাড়িয়ে কেঁদেছিলাম প্রায় ২ ঘণ্টা। কত মানুষ তাকিয়ে দেখেছিল সেদিন আমার কান্না। একটুও লজ্জা লাগেনি। ট্রু লাভ এবং ফাস্ট ইমোশন বলে যে ব্যাপারটা থাকে। তুমি চাইলেই থাকতে পারতে, খুব কষ্ট বা স্যক্রিফাইস করতে হত না তোমাকে। তুমি জাননা, বাসায় এসে দরজা বন্ধ করে চিৎকার পেরে কান্না করেছিলাম সেদিন। আর সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলাম। আমার কান্নার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌছায়নি, তুমি বুঝতেও চেষ্টা করনি তোমাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হবে আমার। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, আমার সমস্যা হিসাবে তুমি তুলে ধরেছিলে আমি খুব অল্প উপার্জন করি, তোমার পরিবার মেনে নিবেনা। তোমার ভালোবাসাটা ছিল টাকার বান্ডেলে বন্দি আর আমার ছিলো হৃদয়ে। তোমাকে সারপ্রাইজ করার অভ্যাসটা ছিল আমার নিত্যদিনের আর তোমার অভিযোগ ছিল তোমাকে সময় দেইনা আগের মত ভালবাসিনা। তোমাকে না বলেই আমি খুব ছোট একটা ব্যাবসা শুরু করেছিলাম। তুমি চলে যাওয়ার পর কতগুলো রাত নির্ঘুম কাটিয়েছি আমি ছাড়া সেই গল্প আর কেউ জানেনা। চোখের জলও একটা নির্দিষ্ট লিমিট ক্রস করার পর আর বের হয়না, খুব নিষ্ঠুর আচরন করে। আমার সাথেও ব্যাতিক্রম হয়নি। দৃঢ় প্রত্যয় নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম সেদিন। তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবোই। সব কিছুই কেমন জানি আমার ইচ্ছা মতই হল। আজ নিজেকে খুব সফল মনে হচ্ছে। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি কিন্তু ইচ্ছা পূরণ হয়েছে। আমি যে অফিসের প্রধান নির্বাহী তোমার স্বামী সেই অফিসের কর্মচারী। তুমি বেশ সুখেই আছো…….
ইচ্ছা!-একটি ছোট গল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।