অনেক লেখকই কেন মার্কসীয় নন্দনতত্ত্বের আলোকে লিখছেন না, এ নিয়ে একসময় আমার খুব মাথাব্যথা ছিলো। এ নিয়ে যুবক-প্রবীণ সব বয়সের লেখকদের প্রশ্ন করতাম আমি। আমার কাছে তখন মার্কসীয় নন্দনতত্ত্বের আলোকে লেখালেখি করা লেখকদের দায়িত্ব মনে হতো। অথচ তখনো আমার অসংখ্য লেখা ছিলো, যা মার্কসবাদের আওতায় পড়ে না। মার্কসবাদী না হওয়ার পরও তখনও আমার খুব ভালো লাগতো কবি জীবনানন্দ দাশের কবিতা। কেন, তার উত্তর জানা নেই। আজও আমি লেখালেখিতে পুরোপুরি
মার্কসবাদী হতে পারিনি এবং আবার আমার লেখালেখি থেকে মার্কসবাদকে পুরোপুরি বিসর্জনও দিতে পারিনি।
আমি কবিতার ৩টি ১-ফর্মার পুস্তিকা [বুকলেট] করেছিলাম ১৯৯৮-৯৯ সালে। ১। চাঁদের জ্যোৎস্না খসে গেছে ২। স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন ও ৩। তুমি এখন আকাশবাসী। প্রথম ২টি সংকলনের প্রচ্ছদ করেছিলাম আমার তোলা ২টি ছবি দিয়েই। তৃতীয়টির প্রচ্ছদ করেছিলাম একটি উন্মুক্ত নারীমূর্তির ভাস্কর্যের ছবি দিয়ে। প্রথম কবিতা সংকলনের [চাঁদের জ্যোৎস্না খসে গেছে] ভূমিকা লিখে দিয়েছিলেন সাহিত্যিক তিতাশ চৌধুরী।
লেখালেখির ক্ষেত্রে এ তিতাশ চৌধুরী নতুন নাম বরণ করেছিলেন । তার কুমিল্লা রানীরদিঘির দক্ষিণপাড়ের বাসা ‘বৈশাখি’তেও আমি প্রথম প্রথম যেতাম ১৯৯০ সালের দিকে । তখন তার সেই বাসায় প্রায় নিয়মিতই সংগীত চর্চা করতেন তার মেয়ে আলিফ লায়লা ভিনাস। পরে অনেকবার গিয়েছিলাম তার কুমিল্লা শহরের ছোটরার ‘নন্দিনী’ বাসাতেও। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিয়েছিলেন বলেই ওখানকার বিখ্যাত নদীর নামে নাম নিয়ে লেখালেখি শুরু করেন। তার প্রকৃত নাম-আবু তাহের ভূঁইয়া। বাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদের জন্মও ব্রাহ্মণবাড়িয়ায়। কবি আল মাহমুদের পুরো নাম মীর আবদুস শাকুর আল মাহমুদ। আল মাহমুদ তার পুরো নামেরই একটি অংশকে ‘লেখকনাম’ হিসেবে নিয়েছিলেন। কিন্তু তিতাশ চৌধুরী লেখালেখির ক্ষেত্রে নিজের পুরো নাম বাদ দিয়েই সম্পূূর্ণ একটি নতুন নাম বরণ করেন-তিতাশ চৌধুরী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজেরও অধ্যক্ষ ছিলেন। তার রচিত কুমিল্লা জেলার লোকসাহিত্য [১৯৮৩], এবং নিষিদ্ধ নজরুল ও অন্যান্য প্রসঙ্গ [১৯৯০], কুমিল্লায় নজরুল স্মৃতি: প্রেম ও পরিণয় [১৯৯৮] আমার পড়া হয়েছে। তার সম্পাদিত ‘অলক্ত’ পত্রিকায় আমার কবিতাও ছাপা হয়েছে। একবার তার একটি সংবর্ধনা সভার লিখিত বক্তব্যও আমি লিখে দিয়েছিলাম। কিন্তু তিতাশ চৌধুরীর সঙ্গে অনেকদিন আমার কোনো যোগাযোগ নেই। ১৯৯২ সালে ঢাকায় তার রচিত ‘কুমিল্লা জেলার লোকসাহিত্য’ বিষয়ে পড়তে থাকি, তখন আমি আমার লেখা ‘গোমতি নদীর এপার ওপার’ উপন্যাসের জন্য সেই লেখা থেকে উপকরণ সংগ্রহ করতে থাকি। কিন্তু আমি যখন ছাত্র ইউনিয়ন করতাম, তখন তিনি কেন মার্কসীয় নন্দনতত্ত্বের আলোকে লিখছেন না, এ নিয়ে খুব প্রশ্ন করতাম তাকে। তিনি বলতেন লেখকদের এ রকম কোনো ইজমের কাছে দায়বদ্ধ হয়ে লেখা উচিৎ নয়। কিন্তু আমি আজও আমার লেখা থেকে মার্কসীয় নন্দনতত্ত্বকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে লিখতে পারি না। কেন, তার উত্তর জানা নেই। আজও আমি লেখালেখিতে পুরোপুরি মার্কসবাদী হতে পারিনি এবং আবার আমার লেখালেখি থেকে মার্কসবাদকে আবার পুরোপুরি বিসর্জনও দিতে পারিনি। কেন, তার উত্তর জানা নেই।
ডায়েরি থেকে: আজও আমি মার্কসবাদী হতে পারিনি এবং মার্কসবাদকে বিসর্জনও দিতে পারিনি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।