৪০০ বছরের পুরনো জাহাপুর জমিদার বাড়ির অনন্য দুর্গাপূজা
জমিদার বাড়ির ১২ তম বংশধরগণ এখন এখানে বসবাস করছেন। জগতের মহাকল্যাণ কামনায় এখানে প্রতি বছর ৬ দিনব্যাপি ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে রথযাত্রাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলোও আন্তরিকতার সাথে উদযাপিত হয়।
‘শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ’ শিরোনামে জাহাপুর হরিসভার ব্যানারে ১৩৭৮ বাংলা থেকে এখানে প্রতি বছর ফাল্গুন মাসে ৬ দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানসূচীতে থাকে প্রতিদিন শ্রী ভগবৎপাঠ, শ্রী শ্রী গীতা পাঠ, শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ, নগর কীর্তন, জলকেলী, উৎসব সমাপন ও মহাপ্রসাদ বিতরন। এতে বহু দূরদূরান্ত থেকে হাজার-হাজার ভক্ত অংশগ্রহণ করেন। কীর্তন উপলক্ষে আসা লোকজন প্রয়াত জমিদারদের সমাধিস্থল পরিদর্শন করেন। বাড়ির বাইরের অংশে এ সমাধিস্থলটি অবস্থিত। এখানেই প্রতাপশালী জমিদারগণ চিরনিদ্রায় শায়িত রয়েছেন। এখানে একটি চিতাও রয়েছে। চিতার পাশেই কমলাকান্তের সমাধি। ৪০০ বছরের পুরনো কুমিল্লার মুরাদনগরের জাহাপুর জমিদার বাড়িতে প্রতিবছরই যে দুর্গাপূজা উদযাপিত হয়, তা শারদীয় শুভ্রতায় যুগ যুগ ধরে সমুজ্জল হয়ে রয়েছে।
অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।