somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: যে সমাজের ফুলে ফুলে ভুল, সে সমাজটা অবশ্যই প্রতিকূল

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অলংকরণ: জসীম অসীম
==============
আমি ভীষণ বিরক্ত
এই সমাজটার প্রতি
এমন সমাজ মনে হয়
আমার বাপ-দাদাও দেখেননি
অথচ দেখেছেন
তবে আমার মতো ঠিক
এমনভাবে দেখেননি
এটা নিশ্চিত।

এ সমাজকে দেখেছি আমি মূর্তে
বিমূর্তে-গর্তে-মরতে
বিভিন্ন শর্তে
এ মর্তে
আবদ্ধ অবস্থায়।

যে সমাজ আমাকে করবে দগ্ধ
তাকে দেখে আমি হবো মুগ্ধ!
পাগল হলেও আমি ঠিক আবার
এতটা পাগল নই।
কেউ কেউ বলে আমি বিভ্রান্ত
তারা যদি জানতো
বিরাণ-প্রান্তরে আমি কেন চলে যাই
তাহলে তারাই হতো আমার মিত্রভাই

যে সমাজের ফুলে ফুলে ভুল আর ভুল
সে সমাজটা বিলক্ষণই বড় প্রতিকূল।

রচনা:
সেপ্টেম্বর 1994
মীরহাজিরবাগ, ঢাকা।
=================

আমি যেন কবরবাসী আজ
সূর্যের সঙ্গে আমার তাই
দেখা করার ভীষণই প্রয়োজন

ভুলে গিয়েছি পাখির গান
কিংবা অন্নের আকৃতি
হাতে নেই কোনো মুদ্রা
স্বজনরাও তান্ডবনৃত্য দেখায়
পুড়ে করে চৌচির

যন্ত্রণার এ জীবনে
আতঙ্কে অস্থির আমি
আমি যেন সত্যি সত্যিই
কবরবাসী আজ
পৃথিবী আমার
বিপক্ষে অবস্থান নিয়েছে

কেরোসিন বাতির গ্রাম
আমার চেয়ে কত ভালো আছে
আমার চেয়ে আরও ভালো আছেন
দগ্ধ কবি জীবনানন্দ দাশ
কিংবা দাস মানুষ

আমার তাই আজ
চাঁদের সাথে দেখা হওয়া দরকার
আমি আজ ভীষণ একা মানুষ
তারপরও পানাফুল দেখে
আমি মুগ্ধ হয়ে যাই
পানারও দল আছে
সংযোগ শাখা আছে
কিন্তু আমার আর তোমার মাঝে
কিংবা আমার আর কারোর মাঝে
কোনো বাঁধন নেই
তাই যেন প্রতিক্ষণই কবরে বাস করি
দারুচিনির সুগন্ধ পাওয়ার
কোনো অবস্থা নেই

কোরআন-পুরাণ নিয়ে যখন
ব্যস্ত আজ মানুষ
তখন আমি মায়ায়-মোহে
বিভোর হয়ে যাই।

রচনা:
অক্টোবর 1993
পশ্চিম চানপুর,
কুমিল্লা।
---------------------------

বড় কিংবা ছোট হয় কেউ
নিজ মধু বা বিষে
ছোট বড় হওয়ার চাবি
আছে সঙ্গে মিশে
যেজন থাকে বৃক্ষমূলে
নদীর কূলে
তার ভান্ডই ভরে ফুলে
যে যায় ঐ গিরির গুহায়
সে পায়না আর দিশে
পাখি যেমন ডানা দিয়ে
বৃক্ষ থেকে সোজা নামতে পারে
তেমনি আবার উঁচু ডালে
তুলতে পারে নিজকে টেনে তারে

অন্ধকার আর আলোর স্বামী
ঐ সে তুমি কিংবা আমি
যুদ্ধ ও প্রেম আপন হাতেই
আর আছে বা কিসে?

রচনা:
অগ্রহায়ণ 1397 বঙ্গাব্দ
গয়ামবাগিচা সড়ক
পশ্চিম চান্দপুর,
কুমিল্লা।

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×