somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশব থেকেই ময়নামতি পাহাড় কাটা দেখে এসেছি আমি

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আলোকচিত্র: জসীম অসীম: ১৯৯৮

সাধারণ মানুষের প্রতিবাদহীনতাসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুবিধা ভোগ, উদাসীনতা অথবা নিরবতার কারণে কুমিল্লার লালমাই-ময়নামতি অঞ্চলের কত পাহাড় যে এই পর্যন্ত বিনাশ হয়ে গেছে। আমার শৈশব থেকেই আমি ময়নামতি পাহাড় কাটা অব্যাহতভাবে দেখে এসেছি। তখনও ওইসব পাহাড়ে অনেক মহাছায়াদার প্রাণবন্ত বটবৃক্ষের পোক্ত অবস্থান ছিল। তারপর রাক্ষুসে মানুষ ক্রমাগত গিলে খেয়েছে এসব পাহাড় ও বৃক্ষ। সে কথা আজ মনে হলেই হৃদয়ের রক্তক্ষরণ বাড়ে।
1998 সালে একদিন গোমতি নদীর পার ধরে হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হলাম ময়নামতি পাহাড়ের রানীর বাংলোর সামনে। গিয়ে দেখলাম তখনও চলছিল অবাধে পাহাড় কাটা। কয়েকটি ট্রাক্টর তখনও পাহাড়ের কাটা মাটি নিয়ে যাচ্ছিল কোথাও পুকুর ভরাট করতে। একদিকে কাটা হচ্ছিল পাহাড়, অন্যদিকে ভরাট হচ্ছিল পুকুরসহ বিভিন্ন জলাধার। দুটি কর্মকান্ডই পরিবেশবিনাশী। কিন্তু আমি তখনও এই দেশের এক অখ্যাত সংবাদকর্মীই। হাতে পত্রিকা অফিসের একটি এস. এল. আর ক্যামেরা। কী-ই-বা করতে পারি আমি! অামার ক্ষমতা আর কতটুকু!
পরিবেশ অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধিদের কাছে এসব অপকর্ম মোটেও অজানা ছিল না। কিন্তু এদেশের প্রভাবশালী দুর্বত্তদের সঙ্গে সহজে কেউই লড়তে চায় না। অথবা কোনো জায়গাই আর দুর্বৃত্তায়নমুক্ত নেই। শুধুমাত্র গণমাধ্যমে কখনো কখনো সংবাদ প্রকাশ পেলেই সামান্য সময়ের জন্য কর্তৃপক্ষের একটু টনক নড়ে। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় আর পাহাড়খেকোদের এমন রাক্ষুসে থাবায় ময়নামতি পাহাড়ের রানীর বাংলো এলাকার অনেক টিলা-ই আজ নির্বিচারে নিঃশেষ হয়ে গেছে। আজকাল রানীর বাংলোর পাশ দিয়ে কখনো যাওয়ার সময় এই বিষয়টি মর্মান্তিকভাবেই চোখে পড়ে আমার। 1998 সালে আমার তোলা অনেক ছবির মধ্যে এই ছবিটি এখনও সেই ঘটনারই সাক্ষ্য দিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×