somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদের জ্যোৎস্না খসে গেছে

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নোট:
আমার কবিতার প্রথম সংকলন প্রকাশিত হয়েছিল 1998 সালে।শিরোনাম ছিলো: চাঁদের জ্যোৎস্না খসে গেছে।এখন আর সেই সংকলনের কোনো সংগ্রহই নেই। এমনকি জীবনের ঝড়ে আমি আমার আরও তিনটি প্রকাশিত কবিতা সংকলন চিরতরেই হয়তো হারিয়েছি। কিন্তু সহসাই পেয়ে গেলাম আবার ‘চাঁদের জ্যোৎস্না খসে গেছে’ এর ভূমিকা।অতি আবেগপ্রবণ সেই ভূমিকাই তাই এখানে উপস্থাপন করলাম।
==================
আমার এসব লেখায় প্রচন্ড বেগে ‘আত্মহত্যা’ এসেছে। যদিও আমি শেষ পর্যন্ত আত্মহত্যাকে সমর্থন করতে পারি না। আত্মহত্যা অধিকাংশই সৃষ্টির বিপক্ষে অবস্থান গ্রহণ করে।হিটলার বা গোয়েবলসের আত্মহত্যায় অবশ্য পৃথিবী মুক্তি পেয়েছিল। তারপরও কবি, কতোটা যন্ত্রণায় পড়লে একজন শিল্পী অথবা একজন সাধারণ মানুষ আত্মহত্যা করে?
এই আত্মহত্যা যত না শরীরের জিনের কারণে, তারও অধিক ‘স্বপ্নশূন্য করে দিতে চাওয়া’ এই সমাজের পীড়নে। কবি মায়াকোভস্কি, জীবনানন্দ দাশ ( আমি মনে করি কবি জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় নিহত হোননি। বরং তিনি ট্রামের নিচে ঝাঁপিয়ে পড়েই আত্মহত্যা করেছিলেন।)কায়েস আহমেদ, শামীম কবীররা আত্মহত্যা করেছিলেন। এসব তাঁদের শখের স্বপ্ন ছিল বলে মনে করি না আমি।
এক সময় কবিতার জিহবা দিয়েই গল্প বলানোর প্রবণতা ছিলো আমার। এ প্রবণতা ছিলো রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশেরও। কিন্তু তাঁরা, বিশেষ করে জীবনানন্দ দাশ এ ব্যাপারে যে পরিমাণ সফল, আমি সেখানে সেই পরিমাণ ব্যর্থ।
প্রবণতা ছিলো আমার গণভাষায় কবিতা রচনা করারও। শব্দে-ভাবে-রূপে রসে কোনোভাবেই দুর্বোধ্যতার অভিযোগে অভিযুক্ত যেন না হই, সে চিন্তাও ছিলো।ভেবে দেখিনি মাইকেল-রবীন্দ্রনাথ-সুধীন্দ্রনাথ-জীবনানন্দরাও নিজ নিজ সমকালে দুর্বোধ্যতার অভিযোগে দারুণ অভিযুক্ত ছিলেন। আমি ভেবেছি, ‘কবিতা বুঝতে হলে কবি হয়ে উঠতে হবে’ এমন হলে কবিতার সঙ্গে জনগণের সম্পর্ক কী! কবিতা কি গণমানুষের ভাষার বিপক্ষে অবস্থান করবে? তবে আমাদের গণতন্ত্রের অবস্থান কী হবে! ভারতীয় রাগ সংগীতের প্রথমদিকের মতো কবিতাও যদি ‘ঘরানা নীতি’র মতো কোনো নীতি গ্রহণ করে বসে, তবে এ কবিতার মাধ্যমে জনসচেতনতার আন্দোলনের কী হবে! কবিতার রস থেকে কি জনগণ কেবল বঞ্চিত হয়েই যাবে? কিংবা এমন হলে গণবিচ্ছিন্নতার কারণে কি কবিতার পাখিরা অস্তিত্ব সংকটের মুখোমুখিই হয়ে যাবে না! ইত্যাদি সব কথা। অথচ তখন আজকের মতো ভেবে দেখিনি কবিতার কাব্যমান বা শিল্পমানটাই প্রথম কথা, পরে অন্য কিছু এবং কবিতা কবিতা হয়ে উঠেও গণমানুষের জন্য কিংবা আপন প্রেমিকার জন্য কিছু করতে পারে। আর ততদিনে বাড়ির পাশের গোমতি নদী দিয়েও গড়িয়ে গেছে অনেক অনেক পানি অথবা জল।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×