একটি কিংবদন্তি জীবন
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই গ্রহেই
একদা একটি কিংবদন্তি জীবন
সংঘটিত হয়েছিল
যে জীবন নিয়ে অনায়াসেই
একটি মহাকাব্য হতে পারতো
কেননা এমন প্রত্নতাত্ত্বিক রত্নতাত্ত্বিক জীবন
মানুষের সচরাচর হয় না
যে জীবনের ধ্বংসস্তুপ থেকেও
এমনকি এখনো একটি মহাকাব্য রচিত হতেই পারে
এবং নির্মিত হতে পারে একটি শতাব্দী
একদা তোমরা এই মাটির নিচে
এমনই একটি জীবন খুঁজে পাবে
যে জীবনের সঙ্গে
অন্য কোনো জীবনের
বিশেষ কোনো মিলই পাবে না।
আলবেয়ার কাম্যুর সঙ্গে
তাঁর কিছুটা মিল থাকলেও থাকতে পারে
কিন্তু তেমন নয়
যে জীবন জীবদ্দশায়
শেকলে আটকে থেকে থেকে
বিধ্বংসী আর বীভৎসরূপে
শেষ হয়ে গেছে
আর সকলের কাছে
অনর্থক একটি জীবনরূপে চিহ্নিত হয়েও
যে জীবনের অর্থ এখনো মূলত উদঘাটনই হয়নি
এবং তা হবেও না কখনো।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন