চোখ (অপকাব্য)
০৬ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
1
চোখের ভেতর বসত করে
লক্ষ হাজার রাগ
চোখের ভেতর সাত সমুদ্দর
চোখের নিচে দাগ।
2
চোখের নিচের কালিগুলো
অনেক আগের মরচে পড়া
কেউ বা ভাবেন শখের বশে
বেখেয়ালে সৃষ্টি করা।
3
অনেক কিছু দেখছি কিন্তু
চোখ দিয়ে চোখ যায় না দেখা
তাই বলে আর হচ্ছে নাকো
রূপ-চর্চার কাব্য শেখা।
4
কেউ কেউ হঠাৎ চমকে উঠে-
কালি কেন চোখের নিচে ?
সত্যি কথা শুনেও ভাবে
বলছি আমি নিছক মিছে!
5
ভাবছি এবার থাকবো জেগে
চোখ দুটোকে ঘুম পাড়িয়ে
কালো চোখের স্বপ্নগুলো
ধরতে হবে হাত বাড়িয়ে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুন