somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ অক্টোবর

২৫ শে আগস্ট, ২০১০ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষের �াতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর শুরু হবে। চলবে ২ নভেম্বর পর্যন্ত।

এবার বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের বিভিন্ন বিভাগে ১০০টি আসন বাড়ানো হয়েছে। ৪৭টি বিভাগে ভর্তি করা হবে ৩ হাজার ৮২০ জন শিক্ষার্থী।

ভর্তির পরীক্ষার আবেদনপত্র ২৫ সেপ্টে��র থেকে ৯ অক্টোবর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের ক্ষুদ্র বার্তার (এসএমএস) মাধ্যমে সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যরন্ত।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি কমিটির সভাপতি উপাচার্য ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের আওতায় ১৭টি ক্লাস্টার (গুচ্ছ) করা হয়েছে।

কলা অনুষদের আওতায় 'এ' ক্লাস্টারে- এ-১ বাংলা, এ-২ ইংরেজী, এ-৩ দর্শন, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এ-৪ আরবি ও ইসলামিক স্টাডিজ, এ-৫ ভাষা (ফার্সী, উর্দু ও সংস্কৃত), এ-৬ নাট্যকলা ও সংগীত এবং চারুকলা বিভাগের পরীক্ষা হবে।

পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আইন অনুষদের আওতায় ক্লাস্টার 'বি'-তে হবে আইন ও বিচার বিভাগের পরীক্ষা।

বিজ্ঞান অনুষদে 'সি' ক্লাস্টারের অধীনে সি-১ রসায়ন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান ও ফার্মেসি, সি-২ পদার্থবিজ্ঞান, গণিত, ফলিত গণিত, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ও পরিসংখ্যান বিভাগের পরীক্ষা হবে।

বিজনেস স্টাডিজ অনুষদে 'ডি' ক্লাস্টারে হবে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের পরীক্ষা।

সামাজিক বিজ্ঞান অনুষদে 'ই' ক্লাস্টারে ই-১ অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান ও ফোকলোর, ই-২ রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষা হবে।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ক্লাস্টার 'এফ'-এর অধীনে এফ-১ ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান বিভাগ, এফ-২ উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিভাগ, এফ-৩ ভূ-তত্ত্ব� ও খণিবিদ্যা বিভাগের পরীক্ষা হবে।

কৃষি অনুষদে ক্লাস্টার 'জি'-তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফিশারিজ, অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, এনিমেল হাজবেণ্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের পরীক্ষা হবে।

প্রকৌশল অনুষদে ক্লাস্টার 'এইচ' এ অধীনে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ�াইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা হবে।

আবেদনপত্রের জন্য প্রতিটি বিভাগের জন্য ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি বিভাগের জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা করে দিতে হবে।

আবেদনের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০সহ মোট জিপিএ ৮ হতে হবে।

মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫সহ মোট জিপিএ ৭ থাকতে হবে।

বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০সহ মোট জিপিএ ৭ দশমিক ৫০ থাকতে হবে।

যে কোনো বিভাগে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যে যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে নির্ধারিত সেই শাখার ন্যূনতম জিপিএ গণনা করা হবে।

এ ও ও লেভেল পরীক্ষায় পাশ করা আবেদনকারীকে এ লেভেলে ৫টি বিষয়ে এবং ও লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেতে হবে।

তবে সনাতন পদ্ধতি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আবেদনকারীরা ভর্তির জন্য বিবেচিত হবে না।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি সংবাদপত্রে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ru.ac.bd এ যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান বলেন, আবেদন করা থেকে শুরু করে ভর্তি পরীক্ষা পর্যন্ত নতুন পদ্ধতিতে ভর্তিচ্ছুসহ সংশ্লিষ্টদের ভোগান্তি কমবে।

১০০ আসন বৃদ্ধি

এবার ৮টি বিভাগে ৯০টি ও আদিবাসী কোটায় ১০টিসহ মোট ১শ' আসন বাড়ানো হয়েছে।

এর মধ্যে এনিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্সে ৫টি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৫টি, নাট্যকলায় ৫টি, সঙ্গীতে ১০টি, গণিতে ২৫টি, ফোকলোরে ১০টি, চারুকলায় ১০টি, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ১০টি ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ১০টি আসন বাড়ানো হয়েছে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×