আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিশেষ 'ঈদ সেবা সার্ভিস' শুরু করতে যাচ্ছে বিআরটিসি।
বিশেষ এই সেবা চলবে ঈদ পরবর্তী ৩দিন।
সরকারি এক তথ্য বিবরণীতে জানান হয়েছে, ঈদ উপলক্ষে সিটি সার্ভিস এবং স্টাফ বাস হিসেবে পরিচালিত প্রায় ২০০টি বাস আন্ত: জেলা রুটে চলাচল করবে।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোগুলোয় ঈদ সেবা সার্ভিসের টিকিট বিক্রি শুরু হবে।
রাজধানী ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, দ্বিতল বাস (১২ নং মিরপুর) সিবিএস-২ (ফুলবাড়িয়া), গাবতলীর বিআরটিসি বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং এয়ারপোর্ট-ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে এই সেবা সার্ভিস যাত্রা শুরু করবে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, সেবা সার্ভিসের বাসে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে।
জনগণের সেবা নিশ্চিত করার জন্য এ উপলক্ষে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। বিআরটিসির প্রধান কার্যালয়ের অপারেশন বিভাগের নিয়ন্ত্রণে একটি হেল্প ডেস্কও চালু থাকবে। হেল্প ডেস্কের টেলিফোন নম্বর- ৯৫৬৪৩৬১।
এ ছাড়া মতিঝিলের বাস ডিপোতে একটি উপ-নিয়ন্ত্রণ কক্ষও খোলা থাকবে।
সুত্র--- বিডিনিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


