সে কি জানে, আজ ভরা পূর্ণিমা
চাঁদনী জোয়ারে ভাসছে ধরণীর সারা গা,
প্রকৃতি যখন মেতেছে তার আপন খেলায়
সে কেন আজ কাঁদছে একাকী, নিঃঝুম নিরালায়?
চন্দ্রকিরণ যখন তারে ডাকে আয় আয় আয়
বেদনাসিক্ত কন্ঠে সে শুধায়-
সুখগুলো কেন হারিয়ে যায়?
শীতল হাওয়া যখন তার দীর্ঘ এলোকেশ ছুঁয়ে যায়
আবার সে হারিয়ে যায় অদ্ভুত নিমগ্নতায়।
বোকা সে তো বোঝেনা, সুখ যে সূদুর অচিন পাখি।
হঠাৎ সে হেসে ওঠে ভূলে সব জরা
খুশিতে মেতে ওঠে পূর্ণ চাঁদ মামা,
দুর থেকে ধেয়ে আসে মত্ত সমীরণও
বোকা সে হেসে ওঠে আবারও, আবারও।

ছবি- সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


