somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মিষ্টি আঙুর চাষ

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মিষ্টি আঙুর চাষ

স্বল্প পরিসরে আঙ্গুর চাষের জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয় না। বসতবাড়ীর আঙ্গিনায় যে স্থানে সকাল থেকে বিকাল পর্যন্ত রৌদ্র থাকে অথচ পানি দাঁড়ায় না এমন জায়গা নির্বাচন করে আঙ্গুর চাষ করা যায়। প্রতি ৮০ বর্গফুটে (২.৫০–৩.২৫ মিটার) চারটি আঙ্গুর গাছ লাগানো যায়। যেহেতু আঙ্গুর গাছ ৪০-৫০ বছর বাঁচে সেজন্য লোহা/সিমেন্টের পিলার ও জিআই তার দ্বারা মাচা তৈরী করা উচিত। যদি একর প্রতি ১র্০–র্৮ পদ্ধতিতে ৫৪৪টি গাছ লাগানো যায় এবং প্রতি গাছে বছরে গড়ে কমপক্ষে ৪ কেজি করে আঙ্গুর উত্পাদিত হলে মোট আঙ্গুরের পরিমাণ হবে ২১৭৬ কেজি। বর্তমান বাজারমূল্য প্রতি কেজি ১৫০ টাকা হিসাবে মোট মূল্য দাঁড়াবে ৩,২৬,৪০০ টাকা। এক একর জমিতে আঙ্গুর চাষ করতে খরচ হবে আনুমানিক ১,৫০,০০০ টাকা। খরচ বাদে মোট লাভ দাঁড়াবে ১,৭৬,০০০ টাকা, যা অন্য যে কোনো ফল ও ফসলের তুলনায় বেশ লাভজনক।
ইংরেজিতে এত্ধঢ়ব এবং এর বৈজ্ঞানিক নাম ঠরঃরং ারহরভবত্ধ. আঙ্গুর ঠরঃধপবধব? পরিবারভুক্ত। এটা মিষ্ট এবং উপাদেয় ফল। তবে সঠিক পরিচর্যা এবং জমিতে প্রয়োজনীয় উপাদানের অভাবে আঙ্গুরের স্বাদ টকও হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশে আঙ্গুর চাষের তেমন প্রসার ঘটেনি। সমপ্রতি গাজীপুর জেলার কাশিমপুরে বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় বিভিন্ন স্থানে সীমিত পরিমাণে আঙ্গুরের চাষ হচ্ছে। এদেশের আবহাওয়া এবং জলবায়ু কিছু কিছু জাতের আঙ্গুর চাষের উপযোগী বিধায় এর উত্পাদন বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আঙ্গুর চাষের জন্য একদিকে যেমন উষ্ণ ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন হয়, তেমনি প্রয়োজন অল্প বৃষ্টিসহ শীতল আবহাওয়া। যে সময়ে আঙ্গুরের ফুল আসে সে সময়ে আকাশ মেঘমুক্ত থাকলে আঙ্গুরের ফলন বেড়ে যায়। শীতকালে আঙ্গুরগাছের পাতা ঝরে পড়ে এবং বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে নতুন লতাপাতা গজাতে থাকে। এসময় গাছে ফুল আসে এবং কালক্রমে তা ফলে রূপান্তরিত হয়। পরিমিত বৃষ্টিপাত এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন স্থানই আঙ্গুর চাষের জন্য সবচেয়ে উপযোগী। এছাড়া শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া অত্যন্ত জরুরি। তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস থাকা উত্তম। তবে সূর্যকরোজ্জ্বল শুষ্ক ও উষ্ণ জলবায়ু আঙ্গুর চাষের জন্য অনুকূল। তবে আঙ্গুর গাছের দৈহিক বৃদ্ধির সময় ঠাণ্ডা জলবায়ু এবং ফল ধারণের সময় শুষ্ক ও উষ্ণ জলবায়ু আবশ্যক। জাতের ভিন্নতাহেতু আঙ্গুর কম-বেশি নাতিশীতোষ্ণ আবহাওয়াতেও জন্মে থাকে।
অপেক্ষাকৃত হালকা দোআঁশযুক্ত লাল মাটি যেখানে বৃষ্টির পানি দাঁড়াতে পারে না অথচ নিষ্কাশন সহজ এমন জমি আঙ্গুর চাষের জন্য নির্বাচন করা উচিত। তাছাড়া জৈবিক সারসহ কাঁকড় জাতীয় মাটি এবং পাহাড়ের পাললিক ভূমিতেও আঙ্গুর চাষ করা যায়। যেহেতু রৌদ্র ব্যতীত আঙ্গুর গাছে ফুল ও ফল ধরে না, সেজন্য ছায়ামুক্ত রৌদ্রজ্জ্বল স্থানই নির্বাচন করা উত্তম।
সারা পৃথিবীতে মোট ১২ ধরনের ৬০০ প্রজাতির আঙ্গুর উত্পাদিত হয়ে থাকে। তন্মধ্যে বেশ কিছু জাত উপমহাদেশীয় জলবায়ুতে লাগসই হওয়াতে পার্শ্ববর্তী দেশ ভারত ও থাইল্যান্ডে এর চাষ হয়ে থাকে। এসব জাতের মধ্যে উন্নতমানের হলো : (১) থম্পসন (বীজশূন্য), (২) পুসা (বীজশূন্য), (৩) বিউটি (বীজশূন্য), (৪) পারলেট (দু্রত পাকে), (৫) আনার-ই-শাহী, (৬) চিমা সাহেবি, (৭) কালি সাহেবি (কালো), (৮) ভোকাবি, (৯) খলিলি (দ্রুত পাকে), (১০) আর্লি মাস্কাট, (১১) ডিলাইট, (১২) কার্ডিনাল (কালো), (১৩) হোয়াইট মালাগা (থাই) ইত্যাদি। এসব জাতের মধ্যে বীজহীন এবং বীজযুক্ত উভয়ই রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার উপযোগী জাতের নাম ‘পার্পেল’। এ জাতটি এদেশে সবচেয়ে ভালো জন্মে। চাষের প্রসারতা বাড়ানোর জন্য সঠিক জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আঙ্গুরের বীজ ও শাখা কাটিং দ্বারা বংশবিস্তার করা যায়। ভালো জাতের আঙ্গুর গাছ নির্বাচন করে তা থেকে এক বছরের পুরাতন শাখা যা তামাটে রং ধারণ করছে এমন শাখা থেকে কাটিং করে কলম তৈরি করা যায়। এই পদ্ধতি বাণিজ্যিক ভিত্তিতে গ্রহণযোগ্য। রোগবিহীন সুস্থ -সবল আঙ্গুর গাছের শাখা বংশবিস্তারের জন্য উপযোগী। শীতকালে অর্থাত্ অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে আঙ্গুর গাছ সুপ্তাবস্থায় চলে যায়। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শাখা কর্তন পদ্ধতিতে ৩/৪টি গিরাসহ কাটিং করতে হবে, যা লম্বায় ১৩/১৪ সেমি. হবে। কাটিংগুলো একত্রে বেঁধে ২৪ ঘণ্টা ধরে নিচের অংশ উপরের দিক করে অন্ধকার প্রকোষ্ঠে রাখা উচিত। কারণ কাটার পর থেকে এক ধরনের আঠা নির্গত হয় যা সঙ্গে সঙ্গে মাটিতে লাগালে চারা নাও গজাতে পারে। বীজতলায় কাটিং বসানোর পর এক মাসের মধ্যে চারা উত্পন্ন হয়। মার্চ থেকে এপ্রিল মাসে উক্ত কলম নির্বাচিত জমিতে রোপণ করা যায়। তবে কলমের জন্য ডাল কেটে নেয়ার পর ভিজে কাপড় দ্বারা ১৫ দিন জড়িয়ে রেখে তারপর বীজতলায় বসালে তাড়াতাড়ি শিকড় গজায়। প্রথমে নির্বাচিত জমিটি উত্তমরূপে চাষ দিতে হবে। তারপর ৭০–৭০–৭০ সেমি. মাপের গর্ত করতে হবে। উক্ত গর্তে ১০ কেজি গোবর, ১০০ গ্রাম ইউরিয়া এবং ১০০ গ্রাম পটাশ একত্রে মিশ্রিত করে খননকৃত মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে উক্ত গর্তটি ভরাট করে দিতে হবে। এভাবে ২০/২৫ দিন উক্ত গর্তটিতে প্রয়োজনানুযায়ী পানি দিতে হবে, যাতে প্রয়োগকৃত সারগুলো পচে যায়। অতঃপর চারা রোপণের জন্য গর্তটি তৈরি হবে। পরে বীজতলা থেকে সংগৃহীত শক্তিশালী একটি চারা এনে উক্ত গর্তে রোপণ করতে হবে। চারাটি সোজাভাবে রোপণ করে একটা লাঠি দ্বারা আটকে দিতে হবে। উক্ত চারার গোড়ায় হালকাভাবে পানি সেচ দিতে হবে।
আঙ্গুর গাছ যেহেতু লতানো সেজন্য এ গাছে প্রচুর সার প্রয়োগের ব্যবস্থা থাকা দরকার। আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে ৩–৩ মিটার পদ্ধতিতে গাছ লাগানো যায়। রোপণের পর এক মাসের মধ্যে রোপণকৃত গাছ যদি সতেজ না হয় তবে গাছটির গোড়ায় মাটি আলগা করে কিছু পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে আঙ্গুর গাছ রোপণের উত্কৃষ্ট সময় হলো মার্চ ও এপ্রিল মাস। এক থেকে তিন বছরের প্রতিটি গাছে প্রতি বছর ৩ কেজি গোবর সার, ১০ গ্রাম ইউরিয়া ও ১০ গ্রাম পটাশ দিতে হবে। ৫ বছরের উপরে প্রতি গাছে ৫ কেজি গোবর সার ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম পটাশ দিতে হবে। পটাশ বেশি দিলে আঙ্গুর মিষ্টি হয় এবং রোগবালাই প্রতিরোধ করে। তাছাড়া প্রতি চার মাস অন্তর অন্তর প্রতি গাছে আধাকেজি করে হাঁস-মুরগির বিষ্ঠা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। আঙ্গুর গাছের ডাল ও কাণ্ড ছাঁটাই করা অতি আবশ্যক। এর ব্যতিক্রম হলে গাছের ফলন অনেক কমে যায়। আঙ্গুর গাছের নতুন ডালে ফুল ও ফল ধরে বিধায় সময়মত এর অঙ্গ ছাঁটাই না করলে ফুল ও ফল ধরবে না। আঙ্গুর গাছের ফল বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। ছাঁটাইয়ের আগে বা পরে সেচ দেয়ার প্রয়োজন নেই। গাছ রোপণের পর থেকে মাচায় ওঠা পর্যন্ত প্রধান কাণ্ড ছাড়া অন্যসব পার্শ্বশাখা ছেঁটে ফেলতে হবে।
ক) প্রথম ছাঁটাই : মাচায় কাণ্ড ওঠার পর ৩৫-৪০ সেমি. লম্বা হলে প্রধান কাণ্ডের শীর্ষদেশ কেটে দিতে হবে, যাতে ওই কাণ্ডের দু’দিক থেকে দুটি করে ৪টি কাণ্ড গজায়।
খ) দ্বিতীয় ছাঁটাই : উক্ত ৪টি কাণ্ড দু’দিকে বড় হতে থাকবে এবং ১৫-২০ দিন পর যখন কাণ্ডগুলো ৪৫-৬০ সেমি. পর্যন্ত লম্বা হবে তখন উক্ত ৪টি কাণ্ডের শীর্ষদেশ কেটে দিতে হবে, যাতে প্রতিটি শাখার দু’দিক থেকে আগের মতো ২টি করে ৪টি কাণ্ড গজায় । এভাবে মোট ১৬টি কাণ্ড গজাবে।
গ) তৃতীয় ছাঁটাই : এবার ওই ১৬টি কাণ্ড ১৫-২০ দিন পর যখন প্রতিটি ৪৫-৬০ সেমি. লম্বা হবে তখন পুনরায় শীর্ষদেশ কেটে দিতে হবে, যাতে করে প্রতিটি শাখার দু’দিকে দুটি করে ৪টি কাণ্ড এবং এভাবে ১৬টি শাখা থেকে সর্বমোট ৬৪টি কাণ্ড গজাবে। অনেক সময় গাছের দুর্বলতার কারণে ৬৪টি কাণ্ড নাও পাওয়া যেতে পারে। কাণ্ড গজানোর পর দুর্বল কাণ্ডগুলো মারা যেতে পারে। ফলে ৪০-৫০টি সতেজ কাণ্ড থাকে এবং এর প্রশাখার ৩/৪টি গিরার মধ্যেই ফুল ও ফল ধরবে। পরবর্তী সময়ে ছাঁটাইয়ের সময় খুব সাবধানে কাণ্ড কর্তন করতে হবে, যাতে ৫ম গিরার পর ছাঁটাই হয়, অন্যথায় আঙ্গুর ধরবে না। আঙ্গুরের জাতের ভিন্নতার কারণে অনেক গাছে ৫ম ও ৬ষ্ঠ গিরাতেও আঙ্গুর ধরে। এমতাবস্থায় ৭ম গিরার পর ছাঁটাই করতে হবে।
এ ছাঁটাই পদ্ধতিতে কলম রোপণের ৬৫-৭৫ দিনের মধ্যেই গাছে ফুল এসে যায় এবং তাতে আঙ্গুর ধরে। ফুল থেকে আঙ্গুর পাকা পর্যন্ত সময় লাগে ১১০-১২৫ দিন। প্রথম বছর ফল পাওয়ার পর শাখাগুলোকে ১৫-২০ সেমি. লম্বা রেখে শীতের প্রারম্ভেই ছেঁটে দিতে হবে। ফলে বসন্তের প্রাক্কালে নতুন শাখা গজাবে এবং ফুল ধরবে। এই পদ্ধতি ৩-৪ বছর পর্যন্ত চলবে। অতঃপর বেশি ফুল ও ফল পাওয়ার জন্য মূল কাণ্ডটিকে সামান্য গোড়া খেকে ছেঁটে দিলে আবার নতুন কাণ্ড ও শাখা গজাবে এবং তাতে ফুল ও ফল ধরবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×