যদি যেতে চাও
১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি যেতে চাও
চলে যেও
দেব নাকো বাঁধা
আর কোন দিন।
যদি আবার মনে পড়ে যায়
ক্লান্ত বিকেল বেলা
নির্লিপ্ত চোখে চেয়ে দেখ তখন
ঝাঁক বাঁধা পানকৌড়ির নীড়ে ফিরে যাওয়া।
যদি কোনদিন নিঝুম রাতে
দুঃস্বপ্ন দেখে ঘুম যায় টুটে
ঘরের আলোটা জ্বালায়ে তখন
আমার কাব্যগ্রন্থ থেকে
অন্ততঃ একটি কবিতা আবৃতি তুমি করো।
যদি কোনদিন শরৎপ্রাতে
উতলা হয়ে ওঠে মন
শিউলী ফুলের সৌরভে তুমি
সিক্ত হয়ে নিও।
যদি আকাশটা ছেয়ে যায়
ঘন কালো মেঘে
বৃষ্টি ঝরে পড়ে কদমের ডালে
খোলা আঙ্গীনায় বের হয়ে এসে
এলোচুলে সেই বৃষ্টিতে তুমি ভিজো।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন