somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেসক্লাব রাজারহাটের জরুরী সভা হলুদ সাংবাদকিদের থেকে বিরত থাকার আহবান

০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজারহাট উপজেলা প্রেসকাবের বিশিষ্ট ও প্রবীন সাংবাদিকদের বিরুদ্ধে কুড়িগ্রাম থেকে প্রকাশিত “দৈনিক কুড়িগ্রাম খবর” ও বগুড়া থেকে প্রকাশিত “দৈনিক সকালের আনন্দ” পত্রিকায় প্রতিবেদনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত অপপ্রচারের প্রতিবাদে রাজারহাট উপজেলার “প্রেসক্লাব রাজারহাটের” আহবায়ক সহকারী অধ্যাপক এটিএম, সাজেদুর রহমান মন্ডল চাঁদ এর সভাপতিত্বে রাজারহাটের কর্মরত সকল সাংবাদিকরা এক জরুরী বৈঠকে মিলিত হন। “প্রেসক্লাব রাজারহাট” কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী বৈঠকে ওই পত্রিকা দুটির হলুদ সাংবাদিকের এ ধরনের মনগড়া- মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত তথ্য সম্বলিত অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।
বৈঠকে বলা হয় এক শ্রেণীর স্বার্থান্ধ তাদের অস্তিত্বরা ও কলংক ঘোঁচানোর উদ্দেশ্যে এধরনের প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করে থাকে। এতে করে একদিকে পত্রিকা তাদের উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহৃত হচ্ছে, অন্যদিকে অপেশাদার- হলুদ সাংবাদিকরা ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্যপ্রনোদিত তথ্য ছাপিয়ে সাধারন মানুষকে বিপন্ন করে চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠেছে। ফলে হলুদ সাংবাদিকদের দাপটে অসহায় হয়ে পড়ছে সাধারন নিরীহ মানুষ এবং দায়িত্বশীল সাংবাদিকতা। এদের কারণে সংবাদপত্র ও সাংবাদিক সম্পর্কে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এধরনের হলুদ সাংবাদিকের মনগড়া মিথ্যা তথ্য প্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ায় জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে দাবি জানানো হয়। এলাকায় হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত উক্ত পত্রিকার অর্বাচিন প্রতিনিধি ও তার সম্পাদক উদ্দেশ্য প্রনোদিত হয়ে তাদের পত্রিকায় সংশ্লিষ্ট প্রেসকাবের সাংবাদিকদের চরিত্র হননে মেতে উঠেছে। ওই পত্রিকায় কু-রুচিপূর্ন ও ব্যাক্তিগত চরিত্র সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ সাংবাদিকের নীতিমালা পরিপন্থি। কয়েকদিন থেকে রাজারহাটের সাংবাদিকদের নিয়ে ওই পত্রিকায় যে সব সংবাদ প্রকাশ করা হচ্ছে তাতে মনে হচ্ছে, রাজারহাট উপজেলায় আর অন্য কোন খবর প্রকাশের মতো নেই।
প্রকাশিত প্রতিবেদন গুলোতে সাংবাদিকতার নীতিমালার নুন্যতম অনুসরন করা হয়নি। বৈঠকে উপস্থিত সাংবাদিকগণ সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপরে প্রতি সাংবাদিকতার নীতি বর্হিভূত এধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহবান জানান। পাশাপাশি এ ধরনের হলুদ সাংবাদিকতার বিষয়ে রাজারহাটবাসীকে সচেতন থাকার আহবান জানানো হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:১৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×