ঢাকা শহরের প্রতিনিয়ত নানা ধরনের অমানবিক দৃশ্য দেখে আমরা আমাদের হৃদয়কে পাথরের মত শক্ত করে ফেলেছি । তবুও আজ একটি সুন্দর স্বপ্নের মত দৃশ্য দেখে মনটা কিছুটা সন্মানিত হল । মোহাম্মদপুর বাস টার্মিনালে এক ছোট মেয়ে, বয়স ৫-৬ বছর। পত্রিকা বিক্রি করছে । মেয়েটা বাসের একবার এই জানালা তো আরেকবার ওই জানালাই উঁকি মারছে। উদ্দেশ্য পত্রিকা বিক্রি করা । সে তার ছোট বয়সি কণ্ঠটাকে বয়সের সীমা ছাড়িয়ে বড়দের মত চেষ্টা করছে । কিন্তু বিভিন্ন যানদের তীব্র আওয়াজে সে কণ্ঠস্বর শোনাটা একপ্রকার কাকের কণ্ঠে কোকিলের গান বলে মনে হচ্ছিল । একজন ভদ্রলোক গাড়ির মধ্য হতে একটি পত্রিকা চাইলেন । মেয়েটি পত্রিকা দিতেই গাড়ি ছেড়ে দিল। মেয়েটি তার ছলছল ছখে তাকিয়ে আছে আর বাসের পিছু পিছু ছুটছে । তখন সেইলোকটি চেঁচিয়ে বাস থামিয়ে মেয়েটার কাছে গিয়ে তাকে তার পত্রিকা মুল্যের দিগুন দিয়ে তার মাথাই হাত বুলিয়ে আবার তার আসনে এসে বসলো । তখন আমার মনে হল এই সব লোকের জন্য হয়তো এখন ভুমিকম্প ঢাকাকে গ্রাস করতে পাচ্ছে না কারন আল্লাহ বা ভগবান যতই পক্ষপাতদুষ্ট হন না কেন এতটা অমানবিক নিশ্চয় নয় ।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।