ধর্ম প্রতিটি মানুষের কাছে একটি স্পর্শকাতর বিষয় । কেউ কেউ এটিকে বিশ্বাস বলে আগলে ধরে রাখে । কেউ এটির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে ভুল প্রমান করার চেষ্টা করে । আজ আমার এই লেখার উদ্দেশ্য কোনো বিতর্ক সৃষ্টি বা নিজেদের গায়ে কাঁদা ছিটানোর জন্য নয় । তবুও কিছু কিছু প্রশ্ন থেকে যায় , যার উত্তর জানার জন্য কেমন যেন কৌতূহলী হয়ে উঠি । ধর্ম কি সত্যিই শান্তি বয়ে আনে ? তাহলে পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন , ইরাক বা সম্প্রতি নরওয়ের ঘটনা কি এটাই সাক্ষ্য দেয় ? মানুষ যেখানে ধর্মকে বেছে নেয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মেনে নিয়ে, সেখানে শান্তির প্রভাব কতটুকু ? আমাদের মহানবী (সাঃ) এর সময় ধর্ম নিয়ে ১৮ টির মত যুদ্ধ হয়েছে, হিন্দু ধর্মে কুরুক্ষেত্র সহ নানা যুদ্ধের কথা বলা হয়েছে, খ্রিস্টানরা ক্রুসেড নাম করে ধর্ম যুদ্ধ করেছে, ইহুদিরা খ্রিস্টানদের সাথে নানান সময় নানা ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে । ১৯৪৭ সালের পর ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা, বাবরী মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা, ২০০১ সালে নির্বাচনের পর ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা দীর্ঘদিন ধরে চলে আসা নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলিদের অত্যাচার , এগুলো কি শান্তির বার্তা বয়ে আনে ? আমরা কি এই শান্তি চাই? আমরা কি কোনো ধর্মকে শান্তি না মেনে শান্তিকে ধর্ম মানতে পারিনা ? পারলে হয়তো বা আমরা তৃতীয় বিশ্বের একটি পরনির্ভরশীল দেশ হিসাবে থাকতাম না ।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।