দূরদেশে সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে থাকা
কোনো সৈনিকের কাছে
অন্তিম স্বপ্নে ঘেরা কোন নিঃসঙ্গ অতীতে
ফিরে যায় সে সত্যের মুখোমুখি হতে ,
অদ্ভুত নিয়মের বেড়াজাল ছিঁড়ে
ছুটে যায় সে যুদ্ধের ময়দানে ।
সে যোদ্ধা, নয় বিবেকের বোদ্ধা
কোন অজান্তে সে ছুটে চলে
রক্তমাখা রণক্ষেত্রে ।
কার নিশানায় এতো ধ্বংসযজ্ঞ , জানে না তারা
জানতে পারে নি কভু তারা ।
ধূলিময় রঙিন শহরে চলে মৃত্যুর লীলাখেলা
অস্থির বাস্তবতার সম্মুখিন মানব সভ্যতা
টিকে আছে সামাজিকতার বিষবাষ্পে দগ্ধ হতে
দায়ী হতে নিষ্ঠুরতাকে মেনে নিয়ে ।
তবুও যুদ্ধ চলে অদৃষ্টের নির্মম নিমন্ত্রণে
ঘরে বাঁধা ভৃত্যের মত
শান্তির পায়রাকে পিষে মারে ক্ষমতার দহনে ।
হয়তো শান্তি আসবে কোনো এক দিনে
হোক সেটা পুনর্জন্মে
শান্তির বিশ্ব দেখবে মানব সভ্যতা
সফলতায় মানবীর মানবিকতা ।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


