somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যখন প্রতিবন্ধী (প্রমান সহ)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকাতে থাকি প্রায় ৭ বছর । একটা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকুরি করছি । চাকরি সুবাদে স্বভাবতঃ ভাড়া থাকি । কিন্তু আমার মত ঢাকাবাসী সব ভাড়াটেরা কি (জানি না সবাই কিনা) প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ, যারা সব দেখি-শুনি-বুঝি কিন্তু কিছুই করতে পারি না । আসুন প্রমান করি আমরা হয় শারীরিক অথবা মানসিক প্রতিবন্ধী।

ঘটনা -১
ঈদে স্বস্ত্রীক বাড়ি থেকে ঢাকার বাসায় ফিরছি । স্বাভাবিক ভাবেই হাতে একটা বড় ব্যাগ থাকবে । আমার বাসায় ঢোকার রাস্তাটা প্রায় ৮ ফিট চওড়া । ঠিক রাস্তার মাঝখানে, পুরো পথ জুড়ে একটা “সমগ্র বাংলাদেশ পাঁচ টন” দাড়িয়ে আছে । বেশ কিছুক্ষন অপেক্ষা করে দেখলাম এটা স্থানীয় এক মাঝ বয়সী লোক ট্রাকটা ঘোরানোর চেস্টা করছে । আমি প্রচন্ড বিনয়ের সাথে বললাম “চাচা, এত ছোট রাস্তায় এত বড় একটা গাড়ি ঘোরাচ্ছেন, রিক্সা তো দুরের কথা, আমিও যেতে পারছি না” । সে যা উত্তর দিল তা তো আর মাতৃভাষা বাংলায় লেখা সম্ভব না, কতগুলো প্রানী আর বিশেষ কারো বাচ্চা বলে ছিলেন এত টুকু মনে আছে, আর বলেছিলেন “তোর বাপের রাস্তা” । তার আর তার ছেলে প্রচন্ড আগ্রাসী ভুমিকা দেখে আমাকে সবাই বলল, “ভাই চলে যান, ওরা স্থানীয়” । রাস্তাটা তারও বাপের ছিল না ।
তাই আমি বাক প্রতিবন্ধী (প্রমানিত)।

ঘটনা -২
ওই ঘটনার প্রক্ষিতে, মানে ভারী ট্রাকের চাকার চাপে মাটির নিচে কিছু পানির চলাচলের পাইপ ফেটে যায় । রাত-দিন ২৪ ঘন্টা সেখান থেকে পানি বের হয়ে রাস্তাটা প্রায়ই জলমগ্ন থাকে । তার চেয়ে বড় কথা পাইপে যে ফাঁটল তৈরী হয়েছে সেটা থেকে সারা এলাকার মানুষ দুষিত পানি কবলিত হচ্ছে (যার কারনে পানি ফুঁটিয়ে খেতে বাধ্য হচ্ছি, দোষ হচ্ছে গ্যাস জ্বালিয়ে পানি ফোটানোর)। প্রায় মাস ছয়েক দেখে, এক দিন বিরক্ত হয়ে একজন দোকানদার ভাইকে যার দোকানের সামনে বেশি পানি বের হয় তাকে বললাম “ভাই, কিছু বলেন না কেন ?” সে ভয়ে ভয়ে বলল, “ভাই কি করে বলব, ওরা তো স্থানীয়, এর আগে বলে মার খেয়েছি ”।
তাই আমি শ্রবন প্রতিবন্ধী (প্রমানিত)।

ঘটনা -৩
আমি অধূমপায়ী । আমি যে বাড়িটায় থাকি আরো তিনটে পরিবার থাকি সবাই আমার মত। আর যেহেতু অভ্যাস নাই তাই গন্ধটা সহ্য করাটাও বেশ কঠিন । বেশ কিছু দিন পাশের ফ্লাটে একজন শিকল ধূমপায়ীর (চেইন স্মোকার) উপদ্রব শুরু হয়েছে । কয়েক দিন সহ্য করার পরে আর থাকতে না পরে বললাম “ভাই সিগারেট টা কি অন্য কোথাও খাওয়া যাবে”, বলল, “কেন, সমস্য হচ্ছে?” ভাবলাম হয়তো বুঝতে পেরেছে । কিন্তু ঠিক ঘন্টাখানেক পরে আবার যা তাই । প্রথমে মনে করেছিলাম সাময়িক । পরে বুঝতে পারলাম "না" । আজ খুব গুছিয়ে আবার বললাম, “ভাইয়া, আপনি কি এই বাড়িতে থাকেন ?” বলল, “কেন?” বললাম “ভাই আগেও জানিয়েছিলাম, সিগারেটের গন্ধে খুব সমস্যা হচ্ছে, যদি অন্য কোথাও............. ” তিনি বললেল “আপনি কে? অমুক সাহেব (আমার বাড়িওয়ালা) আপনার কি হয় ?” আমি বললাম “আমি এই বাসাটায় ভাড়া থাকি” । তিনি বললেন “কার সাথে কথা বলছেন জানেন ?” আমি বললাম, “যদি এই বাড়ির মালিক হন তাহলে তো খুব ভালো, কিন্তু এটা জানা না জানার প্রশ্ন না, প্রশ্নটা ভালো-মন্দের ” । উনি আবার মনের সুখে সিগারেট টানতে থাকলেন । বুঝলাম উনিই পাশের বাড়ির মালিক । তাই আমি ঘ্রানান্ধ আর মানসিক ভাবে বিকলাঙ্গ (প্রমানিত) ।

কয়েক জনের কাছে উপদেশমুলক সাহায্য চাইলে বলল বাড়ি বদলাও । বললাম আইনী কোন সহায়তা কি নেয়া যায় । সবাই বলল “লাভ হবে না আমরাও ভুক্তভুগী, পুলিশও একই কথা বলবে । আর আমরা সহ্য করতে পারলে তোমার এতো সমস্যা হচ্ছে কেন ?” তাইতো আমার কেন এত সমস্যা ? তাহলে কি আমারই সমস্যা, নাকি আমিই সমস্যা ?
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×