আইচ্ছা , হগলে মিল্যা হুদা জামাত আর তার সঙ্গি বি এন পি রে দোষ দিতাসে এই আন্দোলনের শুরু থেইক্যা । কিন্তু এই জাগরন মঞ্চ , সেক্টর কমান্ডার , ঘাতক দালাল নির্মূল কুমিটী আমলিগ রে কিল্যাই একটা কতা ও কয়না ? আরে বাবা , জাতীয় সংসদে যাগ ২৫০ টার বেশি আসন । চাইলেই যেকোনো আইন বানায় , বাতিল করে , যোগ করে , বিয়ুগ করে । ৪ মিনিটে ঢাকা শহর কে ২ খণ্ড করে । ১১ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করে । হেই শক্তিশালি জোট তো এক খোঁচায় জামাত রে নিষিদ্ধ করতে পারে । করেনা কিল্যাই ?
অনেক হম্বি তম্বি দিয়া শেষকালে আমাগো আইন মন্ত্রী কিনা - কোর্টের কতা বইলা হেই মুলাটাই দেহায়া দিল । আওয়ামীলীগ জামাত কে নিষিদ্ধ করবো না......... এখন আদালত আর নির্বাচন কমিশনের ধুঁয়া তুইলা নির্বাচনের লেইগ্যা মুলা ঝুলাইয়া রাখবো । আর জেগুলারে ধরসে হেইগুলার রায় ও দিবনা । দিলেও তা বাস্তবায়ন করবো না নির্বাচনের আগে । কারন কইব - বি এন পি ক্ষমতায় আইলে এগুলারে ছাইরা দিব । সুতরাং , আম্লিগ রে ভোট দাও । আরে বাপ , ট্রাইব্যুনাল বানাইসে সরকার , তদন্ত করছে সরকারের লোকেরা , প্রসিকিউটর সরকার দলীয় আইনজীবীরা , বিচারক নিয়োগ - সেই সরকারের ই কাজ । রায় দিল সেই সরকারি ট্রাইব্যুনাল । এখন আন্দোলন হওয়া দরকার সরকারের বিরুদ্ধে । কিন্তু মোড় নিছে অন্য দিকে ।
এহন আমাগো মিডিয়া , ছুচিল সমাজ কেউ যেন বুইঝাও বঝেনা । কি চমৎকার দ্যাখা গেল একটা ভাব । আবার রায়ের বিরুদ্ধে যেই আন্দোলন শুরু হল । সবাই ফাঁসি চাইল তাতেও সরকারি আমলা , উপদেষ্টা , মন্ত্রী এম পি , আম্লিগের লোকজন আইসা রাস্তায় বইসা পরল । অদ্ভুত । এই পাবলিক এর ইমশন নিয়া আর কত খেলাধুলা চলবো ? জামাত যেমন ধর্ম নিয়া আগুনে ঘি ঢালছে । তেমনি আম্লিগ ও জনগনের মুক্তিযুদ্ধের আবেগ নিয়া ফয়দা হাসিলের লক্ষ্যে মাঠে নামছে । ২ টাই সমান অপরাধী । কিন্তু এগুলা কেউ যেন দেখেও দেখে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

