somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

AFC CHALLENGE CUP ফুটবল টুর্নামেন্ট এ নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অভিনন্দন বাংলার দামাল ছেলেরা

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


AFC CHALLENGE CUP ফুটবল টুর্নামেন্ট এ স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অভিনন্দন বাংলার দামাল ছেলেরা। সেই সাথে অভিনন্দন ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ কে । লোকটা মাত্র ৭ দিনের প্রস্তুতিতে দলটাকে মোটামুটি ভালই সাজিয়েছেন । এর উপর দলে নেই কোন অভিজ্ঞ খেলোয়াড় ।ইনজুরির জন্য দলে ছিল না মূল স্ট্রাইকার এমিলি , শাকিল । শাখাওয়াত হোসেন রনির জোড়া গোলে এই ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি থেকে তিনি প্রথম গোলটি করেন। ৫৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন সেই রনিই। দেশ নিয়ে অনেক হতাশার মাঝে আশা জাগানিয়া একটা খবর ।

আমাদের রাজনীতিবিদ রা এসব বিষয় নিয়ে গভীর ভাবে ভাবেন না । দেখুন , এত প্রতিকূলতার মাঝেও আমরা ভালো কিছু করতে পারি । দেশটাকে হাইতি , সোমালিয়া , সুদান , কিংবা আফগান না বানানোর চিন্তা করে শান্ত থাকুন । আপনাদের একটু সহনশীলতা , সহযোগিতা আর একটু দূরদর্শী চিন্তা ভাবনা দেশ টাকে আরও সুন্দর করতে পারে ।

জনগন আপনাদের কাছে মৌলিক বিষয় গুলো ছাড়া আর বেশি কিছু চায় না । একটু স্থিতিশীল পরিবেশ কামনা করে । আপনারা দয়া করে তাদের এই ক্ষুদ্র চাওয়া টুকুও কেড়ে নিয়েন না । শুরু করেছিলাম ফুটবলের সাফল্য দিয়ে , চলে এসেছি রাজনীতিতে । আসলে সময় তাই এরকম । সব কিছুর মুলে রাজনীতি আছে , আর আছে জনগন । এসব বাদ দিয়ে কোন অর্জন ফলপ্রসু হয়না ।

গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। আজকের এই জয়ে বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা জিইয়ে রইল। বুধবার পরবর্তী ম্যাচে লোডউইক ডি ক্রুইফের শিষ্যরা মুখোমুখি হবে নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সঙ্গে জিতলেই বেস্ট রানার্স আপ হিসেবে পরের পর্বে খেলার সম্ভাবনা রয়েছে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×