somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের যে অবস্থা তাতে হেফাজতে ইসলাম না , হেফাজতে বাংলাদেশ আন্দোলন দরকার ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলাম ধর্মের হেফাজত কারী মহান আল্লাহ তা'য়ালা নিজেই । এমন কোন পরিস্থিতির যদি সৃষ্টি হয় যে ইসলাম ধর্ম সঙ্কটের মুখে , তা উদ্ধারে আল্লাহ নিজেই যা করার দরকার , যা নজির দেখানোর দরকার তা করবেন । এটাও ঠিক যে বান্দাদের ও এগিয়ে আসতে হবে । কিন্তু দেশে ইসলাম এমন কোন অস্তিত্তের সঙ্কটে পড়েনি যে দেশে এখন কেবল এই বিষয় নিয়েই আন্দোলন সংগ্রাম হবে । আপাতত দেশের যে অবস্থা তাতে হেফাজতে ইসলাম না , হেফাজতে বাংলাদেশ আন্দোলন দরকার । কয়েকজন নাস্তিক, বিকৃত মস্তিস্কের লোকের ব্লগ এর বিরুদ্ধে ইসলাম রক্ষার আন্দোলনের নামে "হেফাজত ইসলাম" নামের সংগঠন যা শুরু করেছে আর যেসব দাবি তুলেছে তা মানতে গেলে দেশ টা আফগানিস্তান - পাকিস্তানে পরিনত হবে , এটা নিশ্চিত । যেমন ঃ

হেফাজতে ইসলামের ১৩ দফা অধ্যয়ন করছিলাম মনোযোগ দিয়ে। তাদের দাবি-দাওয়াগুলো কতটা যৌক্তিক আর কতটা অযৌক্তিক, সেটা নিয়ে আমার নিজস্ব কোনো মতামত এখানে প্রকাশ করব না। তবে দুটি দফার কিছু অংশের কথা উল্লেখ করতে চাই।

৪ নং দফার একাংশ : প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করতে হবে।
৭ নং দফার দ্বিতীয় অংশ : দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে ।

তবে , কিছু দাবি যৌক্তিক , যা আমাদের আইনের মাধ্যমেই ওই সব কতিপয় ব্লগার যারা ধর্মের নামে বাজে কথা বলেছেন , তাদের শাস্তি দেয়া যায় । সরকার আন্তরিক হয়ে বিচার করলে অচিরেই অভিযুক্ত যারা দোষী তাদের শাস্তি দিয়ে এই ইস্যু শেষ করা যায় । তার মানে এই নয় যে এই নাস্তিক ইস্যু কেন্দ্র করে দেশে ব্লাসফেমি আইন চালু করে একটা উগ্র পরিস্থিতির সৃষ্টি করবে । কারণ মানুষের জন্য ই ধর্ম । ধর্মের জন্য মানুষ না ।

আর কিছু বিকৃত মস্তিস্কের ব্লগার আছেন , যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করে , কিন্তু মুখের ভাষা এত খারাপ যা বলার না । নাস্তিকতা কোন অপরাধ না , কিন্তু সমাজে এইভাবে বাজে কথা বলে , অপরের ধর্ম নিয়ে অনুভুতিতে আঘাত করা অপরাধ । আর আপনাদের ও একটু এদেশের ইতিহাস , ধর্ম , সামাজিক অবস্থা সব কিছু মাথায় নেয়া দরকার । আপনারা তো এমন না যে ইউরোপের কোন দেশে আছেন যেখানে সংখ্যা গরিষ্ঠ লোক নাস্তিক , তাই যা খুশি তাই বলবেন । এদেশের মানুষের কথা , তাদের অনুভুতির কথা ও তো মনে রাখা দরকার ।

তবে ধর্ম নিয়ে এই রকম কোন সমস্যার সময় দেখা যায় কোন কোন বুদ্ধিজীবী যারা মুক্তচিন্তার নামে ধর্ম নিরপেক্ষতা নামের একটা ধুঁয়া তুলে ধর্ম প্রাণ মানুষের মাঝে বিভ্রান্তি এবং বিভেদের সৃষ্টি করেন । অনেক আগে থেকেই এদেশের মানুষ ধর্ম কর্ম করে , কিন্তু এখনকার মত উগ্রতা প্রকাশ করেনি । কিন্ত তার পরেও কোন কোন বুদ্ধিজীবী ধর্ম নিরপেক্ষতা শব্দটা ব্যাবহার করে নিজেরাই ভেজালের সূচনা করে ধর্মপ্রাণ লোকের মাঝে বিভেদ তৈরি করে যাতে পরে হুজুর রা তাল দিয়ে উগ্রভাবে অনেক সময় মাঠে নামে । ধর্ম নিয়ে সাধারন মানুষ নিরপেক্ষ , আর উসকে দিয়ে পরিস্থিতি ঘোলা করে , সংঘাত করে সেই সব বুদ্ধিজীবী আর কিছু হুজুর রা ।

এমন অবস্থায় সরকার যদি নিজেরা সবাই কে নিয়ে আলোচনায় না বসে , কিছু হইনি এমন ভাব করে থাকে , আর বিরোধী দলের যৌক্তিক দাবি মেনে না নিয়ে কেবল দমন নীতি নিয়েই বসে থাকে , তাহলে সরকারই দেশ কে জঙ্গি রাষ্ট্রে পরিনত করার জন্য দায়ী থাকবে ।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×