somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদুর রহমান , বাংলার জুলিয়ান অ্যাসেঞ্জ

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লোকে যাই বলুক , আমার চোখে মাহমুদুর রহমান হল বাংলার জুলিয়ান অ্যাসেঞ্জ । বেক্তিগত ভাবে আমি তাকে খুব যে পছন্দ করি তেমন কিছু না । তার বাড়াবাড়ি , কিছু ব্যাপারে উগ্র ভূমিকা সত্যি খুব বিতর্কিত । অতীতে তার অনেক ভুমিকার সমালোচনা আছে , যা বি এন পি আওয়ামীলীগ নিজেরা তাদের সুবিধামত বলে । বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী ম খা আলমগির ও কিন্তু সরকারী চাকুরীর আইন অমান্য করে জনতার মঞ্চ বানিয়ে সরকারের চোখে অপরাধ করেছিলো , যেমন উদাহরন দেয়া হয় মাহ মুদুর রহমানের বেলায় সেই উত্তরার গোপন মিটিং এর ব্যাপারে । কিন্তু লোকটা যে সাহসী , তাতে কোন সন্দেহ নাই । বিশাল একটা কলিজা তার । আমার আজন্ম আফসোস থাকবে , তার মত সাহসী হতে না পারার । তিনি কিছু পথ দেখিয়েছেন , যা দেখে আমাদের অনেকের সাহসী হতে অন্তত ইচ্ছা করবে । অন্যায় , আগ্রাসন , এসবের বিরুদ্ধে বলতে বুকের মাঝে কিছু একটা অন্তত জেগে উঠবে ।

আমার দেশ নিয়ে অনেক কথা আছে । কিছু মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আছে । যার ভেতর কাবা শরিফের গিলাফের খবর উল্লেখ যোগ্য । তবে এই কয়েক বছরে ভারতীয় আগ্রাসন , সরকারী দলের অপকীর্তি এমন ভাবে সাহস নিয়ে কেউ প্রকাশ করতে পারেনি । এত মামলা , রিমান্ড , হুমকি সব সয়ে ও তিনি অবিচল । আজ যারা ফুর্তিতে আছে , তিনি গ্রেফতার হওয়াতে তাদের বলি সামনেও এমন দিন আসবে যেদিন আপনাদের প্রিয় পত্রিকা , চ্যানেল বন্ধ হবে । সেই মন খারাপের সময় আমার দেশ কে মনে পরবে । অনেকে বলেন তিনি উস্কানি দাতা । তাদের পাল্টা বলা যায় , তিনি কি আপনাদের আমার দেশ পরতে বলেছিলেন ? যেমন টা বলেন আপনারা যে কেউ কি তাদের ব্লগ পড়তে বলেছিল ? তার কারনে মানুষ জেনেছে ব্লগ এ কি হয় । সচেতন হয়েছে অনেকে এটা অস্বীকার করার উপায় নেই । কারণ ইতিমধ্যে কিছু ব্লগার গ্রেফতার ও হয়েছে । অথচ কি হাস্যকর সেই কারনেই ওনাকে জেলে নেয়া হচ্ছে , যেমন টা হয়েছিলো স্কাইপি কেলেঙ্কারির পরে বিচারপতি পদত্যাগ করল , কিন্তু সরকার তার নামে করল রাষ্ট্রদ্রোহ মামলা ।

আইন অনুযায়ী সংবাদ পত্র সহজে বন্ধ করতে পারবে না সরকার , তাই প্রেস বন্ধ করল সরকার , যাতে পত্রিকা আর প্রকাশিত না হয় । আসলে আওয়ামীলীগের চরিত্র এটাই - মনে আছে নিশ্চয়ই সেই ৭৩-৭৫ বা বাক শালের সময় ৪ টা পত্রিকা বাদে সব বন্ধ । ৯৬ তে ক্ষমতায় এসে সাপ্তাহিক বিচিত্রা সহ আরও ২ টি পত্রিকা বন্ধ । আর এইবার এসে চ্যানেল ওয়ান বন্ধ , যমুনা টিভি র সব অনুমতি পাবার পরেও সম্প্রচারে না আসতে পারা । আর আমার দেশ বন্ধ আগেও হয়েছিলো এই আমলে, সেই খবর তো তাজা স্মৃতি ।

জানি অনেকেই এই লেখা পড়ে অনেকেই হয়তো আমাকে মাহমুদুর রহমানের ফ্যান ভাবতে পারেন , আসলে ব্যাপারটা সেরকম না । গনতান্ত্রিক দেশে এভাবে কোন প্রতিষ্ঠান বন্ধ মেনে নেয়া কষ্ট । প্রতিষ্ঠান বন্ধ হলে কেমন লাগে সেটা যারা ওখানে কাজ করেন , জানেন । কারণ ২০০২ সালে বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে একুশে টেলিভিশন বন্ধ করে দিয়েছিল। দেখেছিলাম সেই কর্মীদের কষ্টের মুখগুলো । কোন সংবাদে সমস্যা , মিথ্যা কিছু হলে প্রেস আদালত আছে , সেখানে জান । প্রতিবাদ করেন । সরকার সিস্টেমেটিক কোন পথে না গিয়ে যেভাবে ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছে , তাতে ভালো কোন ফল বয়ে আনবে না । সামনে আবার তাদের ও পস্তাতে হবে ।

১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×