somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের প্রধানমন্ত্রী সেরম একজন লৌহমানবী

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা দেশের মানুষ যখন আগামী নির্বাচন এবং সহিংস রাজনীতি নিয়ে উদ্বিগ্ন তখন আমাদের প্রধানমন্ত্রী এবং তার অনুসারী কিছু হাইব্রিড নেতাদের মাঝে কোন উদ্বেগ দেখা যাচ্ছে না । আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী তো এক ধাপ এগিয়ে । সব কিছু আইন অনুযায়ী করেই চলেছেন ।

কোন কোন মন্ত্রী সংবিধান বিশেষজ্ঞ হয়ে আছেন । কারো থেকে কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসছে না । এমন কি ক্ষমতাসীন দলের কাছ থেকে লিখিত কোন আলোচনার প্রস্তাব ও আসছে না । একটু মনে করিয়ে দেই ৯৫-৯৬ এর দিকে এমন যখন সংলাপ এর কথা হত তখন আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুস সামাদ আজাদ বলেছিলেন , হাওয়ায় ভাসা আলোচনার প্রস্তাব আসলে তো হবেনা । লিখিত কিছু আসলে না বলতে পারব , প্রস্তাব পেয়েছি । সেটা শুনে বি এন পি নেতারা খালেদা জিয়ার বরাত দিয়েই চিঠি দিয়েছিলেন ।

আর আজ এত বলার পরেও সরকারী দলের কাছ থেকে কোন সুনির্দিষ্ট প্রস্তাব বা চিঠি দেখলাম না । এত অহংকার কেন আমাদের প্রধানমন্ত্রী এর মনে ? ওনার এত আত্মবিশ্বাস থাকলে দিয়ে দেন না নির্বাচন যা তত্তাবধায়ক সরকারের মাধ্যমেই হবে ।

সেই সময়ে (৯১-৯৬) ১৭৩ দিন হরতাল দিয়ে জামাত নিয়ে আন্দোলনের ফসল হল সেই তত্তাবধায়ক । আজ সেই নিজেদের সন্তান কেই আওয়ামীলীগ জারজ বলছে । হায়রে , রাজনীতি । যখন কোন কিছুর ফল তার পক্ষে যাবে , তখনি হালাল । আর অন্য সময় হারাম । এত আজ আওামিলিগার সংবিধান বিশেষজ্ঞ কথা বলছে , তাদের বলি সংবিধান কার জন্য ? জনগন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চায় , তাহলে শুধু সংবিধানের দোহাই আর আদালতের কথা বলে কেন জনগনের সাথে প্রতারনা ? আর আদালত ও তো বলেছিল সামনের ২ টা নির্বাচন আগের পদ্ধতিতেই হবে । তবু ও কেন তর সইল না আওয়ামীলীগের ? যে করেই হোক , ক্ষমতায় থাকতেই হবে ।

কেউ আবার নির্বাচন কালীন সরকার নিয়ে ফর্মুলা দিলেও প্রধান মন্ত্রির সয় না । মানে কেউ কিছু মতবাদ দিতেও পারবেন না । যদি ওনার পক্ষে যায় , তবেই তা গ্রহণযোগ্য । সব সময় - "বিচার মানি তালগাছ আমার" নীতি , আওয়ামীলীগের । কবে এই খেলা শেষ হবে ওনাদের ? আবার বিরোধী দল নির্বাচনে না আসলেও নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে । কি পরিমান আত্মবিশ্বাস রে বাবা ।

এত আহঙ্কার কেন তাদের ? কাউকে মানছে না , কারো কথা শুনছে না , গ্রাহ্য ও করছে না । কোন সংস্থা কোন রুপ রেখা দিলেও বলে তাদের এসব দেবার অধিকার নাই । আজব , ওনারা এই দেশের নাগরিক হিসেবে ও কি কোন মতবাদ প্রকাশ করতে পারেন না ? নাকি সব অধিকার একা প্রধানমন্ত্রীর ?

এখন যে অবস্থা আলোচনা করতে হলে তা জেল খানা ছাড়া আর কোথায় করবে জানি না । বি এন পি র সহ অনেক বিরোধী দলের নেতারা জেলে । এর মাঝেই চলছে সরকারী দলের লোক দেখানো আলোচনার প্রস্তাব ।

শুনেছি , অনেক আওয়ামীলীগ নেতা আর সচিব পর্যায়ের লোক জন নাকি বিমান টিকেট আর মাল্টিপল ভিসা নিয়ে রেখেছে । দেশে যেকোনো কিছু হলেই দৌড় দিবে বিদেশে । ওনারা না হয় বাঁচবে । এতদিন ধরে পাচার করা অর্থ বাইরে গিয়ে খাবে । আমাদের সাধারণের হবে কি ? প্রধানমন্ত্রী মনে হয় ভাবেন না । অথচ বিপদের দিনে , নির্বাচনের সময়ে কিন্তু এই জনগন ছাড়া আর কোন উপায় নাই । তবুও তিনি গো ধরেই আছেন , পুলিশ আর সচিব পর্যায়ের লোকের উপর ভরসা করেই । ওনাদের দিয়ে পার পেয়ে যাবেন , এমনটাই কেউ হয়তো বুঝিয়েছে তাঁকে , নয়ত নিজেই বিশ্বাস করে আছেন ।

কোন ভিন্নমত সহ্য করতে পারেন না প্রধানমন্ত্রী , নিজেই একাই একশো । ওনার ইশারায় সব হতে হবে । নিন্দুকেরা বলে আদালতের রায় টাও । নইলে খায়রুল হোক সাহেব নিজের বুদ্ধিতে এমন একটা রায়ে কেন ভেজাল পাকিয়ে যাবেন ? কারো তো ইশারা আছেই । জনগন কি চায় , তা ও প্রধানমন্ত্রী বুঝতে চান না । সত্যি ওনার মত সেরম লৌহমানবী আর কেউ নাই ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×